শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ১৬ একর সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে হুলিয়া জারি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ১৬ একর সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে হুলিয়া জারি
রবিবার ● ১৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ১৬ একর সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে হুলিয়া জারি

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ১৬ একর ৬২ শতক জায়গার অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে মাইকিং করে ও ঢোল পিটিয়ে লাল রংয়ের নিশানা ঝুলিয়ে হুলিয়া জারি করেছে উপজেলা প্রশাসন। সেইসাথে ঐ সীমানার মধ্যে চলমান সকল ধরনের নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ১৯১৭ সালে ব্রিটিশ র‌্যালী ব্রাদার্স কোম্পানি লিমিটেড আত্রাই সদরের বিহারীপুর এলাকায় ১৬ একর ৬২ শতকজায়গায় র‌্যালী ব্রাদার্স জুট মিল স্থাপন করে। পরে সেটি রাষ্ট্রায়ত্ত করা হয়। মিলটি লাভজনক না হওয়ায় ১৯৯৩ সালে বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে দুটি টিনের ছাউনির বিশাল আকৃতির পরিত্যক্ত গুদাম ও সেই সময় অফিস হিসেবে ব্যবহৃত একটি ভবন ছাড়া মিলের আর কোনো চিহ্ন নেই।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত কয়েক যুগ ধরে প্রচারিত হয়ে আসা আত্রাই-নাটোর সড়কের পশ্চিম পাশে এবং আত্রাই-ভবানীগঞ্জ সড়কের দক্ষিণ পাশে অবস্থিত ১৬ একর ৬২ শতক জমি র‌্যালী ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন এর নামে খ্যাত জায়গা। বিভিন্ন সময় সরকারের চোখ ফাঁকিদিয়ে র‌্যালী ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন তাদের জায়গা বলে বিভিন্ন জনকে অবৈধভাবে লিজ দিলেও এ জমিগুলো ১ নং খাস খতিয়ানভুক্ত। অনেকে লিজ নিয়ে, আবার কেউবা পেশি শক্তি প্রয়োগ করে প্রকৃত পক্ষে সরকারের এ জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে অনেকে নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আবার অনেকে অর্থের বিনিময়ে নির্মিত ঘড় গুলো হস্থান্তরিত করে চলেছেন। ফলে যুগ যুগ ধরে সরকার কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি হতে বঞ্চিত হয়ে আসছে। সরকারি জমি হওয়ায় পুরো ১৬ একর ৬২ শতক জমিতে অবস্থানরত এবং নতুন করে নির্মানাধীন সকলকে জায়গা খালি করে দিতে ঢোল পিটিয়ে ও মাইকিং করে ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় সহকারী কমিশনার(ভূমি) আরিফ মুর্শেদ মিশু, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনসহ ব্যবসায়ী মহল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, রেলি ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন নিজেরা মালিক না হয়েও অবৈধভাবে সম্পত্তি গুলোর লিজ দেয়। এক শ্রেণীর স্বার্থানেসি মহল নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে সম্পতি দখল করে তাদের স্বার্থসিদ্ধি করে। রেলি ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশনের অস্তিত্ব না থাকায় এবং এ জায়গাগুলো সরকারী হওয়ায় দখলমুক্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, এ জায়গাগুলো দখলমুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং এলাকাবাসীর ব্যবসা-বাণিজ্য করার জন্য স্থায়ী স্থাপনা নির্মানে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।





আর্কাইভ