শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী শহীদ মিনার চত্বর পরিচ্ছন্ন রাখার শপথ অপরাজিতার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী শহীদ মিনার চত্বর পরিচ্ছন্ন রাখার শপথ অপরাজিতার
রবিবার ● ১৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালী শহীদ মিনার চত্বর পরিচ্ছন্ন রাখার শপথ অপরাজিতার

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: আগস্ট মাস বাঙালি জাতির শোক ও আত্মত্যাগের মহান অনুভূতিকে জাগ্রত করে। বিশেষ বিশেষ দিনগুলো ছাড়া আমাদের জাতীয় অর্জনগুলো সবসময়ই উপেক্ষিত এবং বিশেষ নজরদারির অভাবে অনেকটাই মলিন হয়ে যায়। বাঙালি জাতির মহান আত্মত্যাগের ইতিহাস বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টির পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবাদ জাগ্রত করতে সক্ষম হলেও আমাদের মধ্যে হয়তো সেভাবে ছাপ রেখে যেতে পারেনি। ১৫ আগস্ট আমরা শ্রদ্ধাভরে স্মরণ করেছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি ও কালজয়ী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের। তবে আমরা ঠিকই ভুলতে বসেছি ৫২ সালে আমাদের মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা সেই দামাল সন্তানদের ও তাঁদের আত্মাহুতি। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারগুলো তাই মহান ফেব্রুয়ারি ছাড়া অযত্ন অবহেলায় নিজের গুরুত্ব হারায়। কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর অনেকদিনের ধুলোবালি জমে অপরিচ্ছন্ন ও চারিপাশে আগাছা জন্মে অনেকটা পরিত্যক্ত স্থাপনার মত দেখাচ্ছিল। গতকাল ১৫ আগস্ট ব্যাপারটি নজর এড়িয়ে যেতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদারের। তিনি বিষয়টির গুরুত্ব তুলে ধরেন সদ্য আত্মপ্রকাশিত জীবন কাউখালী চ্যাপটারের স্বেচ্ছাসেবীদের কাছে যার ফলশ্রুতিতে আজ অপরাজিতার সদস্যরা জীবন কাউখালী চ্যাপটারের সদস্যদের সহযোগিতায় শহীদ মিনার চত্বর ও তার চারিপাশে পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নিয়েছে।
কাউখালী অপরাজিতার সমন্বয়ক সুইওয়ংচিং মারমা জানান, আমরা নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের জন্য কাজ করার পাশাপাশি রাষ্ট্রীয় সকল স্থাপনার যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। আমাদের চোখের সামনেই অযত্ন অবহেলায় কোন স্থাপনা তার গুরুত্ব হারাবে সেটা আমরা মেনে নিতে পারিনা। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার স্যারের নির্দেশে আমরা অপরাজিতা টীম শহীদ মিনার কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি যাতে আমাদের সার্বিকভাবে জীবন কাউখালী চ্যাপটার সহযোগিতা করেছে।
ভবিষ্যতে কাউখালী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখবে অপরাজিতা এমনটাই বিশ্বাস করেন কাউখালী উপজেলার এই তরুণ সংগঠক।
জীবন কাউখালী চ্যাপটার এর সমন্বয়ক উচাইথিন মারমা থিন জানান, অপরাজিতা পার্বত্যাঞ্চলে যেভাবে নারীদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা নিশ্চিতে কাজ করছে, আমরা আশাবাদী কাউখালীতেও এর ব্যতিক্রম হবেনা। আমরা সবসময় এই মহতী উদ্যোগের পাশে আছি।

সামাজিক দায়বদ্ধতা থেকেই স্বেচ্ছাসেবী সকল কার্যক্রমের বিস্তার। অপরাজিতা খুবই স্বল্প সময়ে পাহাড়ের নারীদের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)