শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলপুরের মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় সনাক্ত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলপুরের মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় সনাক্ত
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলপুরের মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় সনাক্ত

ছবি : সংবাদ সংক্রান্তময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে একত্রিত হয়ে নিকট আত্মীয়রা মিলে মৃত স্বজনের জানাজার নামাজে যাওয়ার সময় ফুলপুর উপজেলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের চারজনসহ ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। হতাহতরা সবাই নিকট আত্মীয় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও, ভালুকা ও তারাকান্দা উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ৮টার দিকে ফুলপুর উপজেলার ভাষাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের রতন মিয়ার মেয়ে রিপা আক্তার (২৫), মশাখালি গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মৃত আইয়ুব আলীর ছেলে শামসুল হক (৫৫), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), ভালুকা উপজেলার শাহজাহানের শিশু কন্যা বুলবুলি (৫) ও সামমুন শেখের স্ত্রী মিলন (৬০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)।

এ দূর্ঘটনায় মুমূর্ষু অবস্থায় উদ্ধারকৃত জীবিতরা হলেন, গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের ছেলে রতন মিয়া (৫৩), মশাখালী গ্রামের মৃত উসমানের ছেলে হাবি (৫৫), ভালুকা উপজেলার কাইচান গ্রামের মিলনের ছেলে মিজান (২৮) ও রাজৈ গ্রামের আবুল কালামের ছেলে সোহরাব (২৮)। তাদেরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

হতাহতরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে হাসান আলী নামে তাদের এক আত্মীয়ের জানাজার নামাজে অংশগ্রহন করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, ময়মনসিংহের ভালুকা থেকে যাত্রী নিয়ে শেরপুরের নালিতাবাড়িতে মৃত স্বজনের জানাজার নামাজে অংশগ্রহন করতে যাওয়ার সময় মাইক্রোবাসটি ফুলপুর উপজেলার ভাষাটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়।এতে এক শিশু, চার নারী ও তিনজন পুরুষ নিহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া আহত রতন জানান, চালকসহ তাঁরা ১৫ জন ছিলেন। এ অবস্থায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, মাইক্রোবাসটি থেকে জীবিতদের উদ্ধার করে ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ঘটনাস্থল থেকে লিডার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে। তবে নিহত সকলের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।’





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)