শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার জমিদার এখন ছামাদ চাপরাশী
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার জমিদার এখন ছামাদ চাপরাশী
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার জমিদার এখন ছামাদ চাপরাশী

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: ব্রিটিশ আমলের জমিদারি প্রথা বালিত হলেও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আবদুস সামাদ হাওলাদার ওরফে সামাদ চাপরাশি নামে এক ব্যক্তি নিজেকে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার সব জমির বৈধ মালিক দাবি করে জমিদার সেজে বসেছিলেন। অথচ ব্রিটিশ আমলের জমিদারি প্রথা বাতিল হয়েছে।
এ দাবি অনুযায়ী তিনি সাইনবোর্ডও লাগিয়েছিলেন। যদিও পরে প্রশাসন এসব সাইনবোর্ড অপসারণ করেছে।
জানা গেছে, সামাদ চাপরাশি বিভিন্ন স্থানে ‘সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেট’ নামে অফিস খুলে বসেন। একশ্রেণির দালাল-টাউটকে কমিশন এজেন্ট নিয়োগ দিয়ে তিনি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও বরগুনা জেলার সহজ-সরল কৃষককে টাকার বিনিময়ে ধরিয়ে দেন তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের জমির মালিকানা। দেওয়া হয় জমির মাঠ পরচা ও দাখিলা। এভাবে স্বঘোষিত জমিদার সামাদ চাপরাশি কয়েক বছর ধরে মোড়েলগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম পিসি বারইখালীতে বসে সাধারণ কৃষকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। গত ২৪ আগস্টও বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকায় সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস খুলে সাইনবোর্ড স্থাপন করা হয়। সামাদ চাপরাশির এজেন্টরা মাইকিং করে মানুষদের জানিয়ে দেন- শরণখোলা উপজেলার সব জমির মালিক সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের জমিদার আবদুস সামাদ হাওলাদার। এখন জমির মালিকানা পেতে হলে জমিদারের কাছ থেকে নিতে হবে বন্দোবস্তের মাঠ পরচা ও দাখিলা। এ অবস্থায় শরণখোলা উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। টনক নড়ে প্রশাসনের।
গত বুধবার বিকালে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন পুলিশ নিয়ে তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা করে নামিয়ে ফেলেন সাইনবোর্ড। শরণখোলায় অফিস সিলগালা করে সাইনবোর্ড নামিয়ে ফেলা হলেও তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের স্বঘোষিত জমিদার ও তার নিয়োগকৃত দালাল-টাউটদের কমিশন এজেন্টকে এখনো করা হয়নি গ্রেফতার।

এমনকি বন্ধ করা হয়নি মোরেলগঞ্জ পিসি বারইখালীর সদর দফতর। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, খবর পেয়ে তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের নামে স্থাপিত সাইনবোর্ড অপসারণ ও তাদের অফিস তালাবদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, সুন্দরবনসহ ৫ জেলার সব জমির মালিকানা দাবি করে রাষ্ট্রদোহ করায় তার বিরুদ্ধে মামলা করতে শরণখোলার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লর্ড প্রজাস্বত্ব এস্টেটের নামে শরণখোলায় বেআইনি কার্যকলাপ চালিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। স্বাধীন দেশে এখন আর কোনো জমিদারি প্রথা নেই। সব জমির মালিক সরকার। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে প্রচার চালাতে ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।

এদিকে মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহিম বাচ্চু জানান, তথাকথিত সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের স্বঘোষিত জমিদার হতদরিদ্র সামাদ চাপরাশি তার ইউনিয়নের পিসি বারইখালী গ্রামের মৃত আকব্বর চাপরাশির ছেলে। পাঁচ বছর আগেও খালে জাল ধরে সংসার চালাতেন। সামাদ চাপরাশির দাদা আফসার আলী চাপরাশি ছিলেন মোড়েলগঞ্জের এসি লাহা এস্টেটের ব্রিটিশ জমিদারের ধানসাগর কাচারিবাড়ির পিওন। বছর চার আগে সামাদ চাপরাশি তার বাড়ির ট্রাংকে পাওয়া এসি লাহা এস্টেটের ব্রিটিশ জমিদার আমলের একটি বন্দোবস্ত কাগজ পেয়ে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার সব জমির বৈধ মালিক দাবি করেছেন।

বাগেরহাটে মোরেলগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন, বিশারীঘাটা গ্রামের মেহেদী হাসান শেখ (২০), এবাদুল শেখ (৩২) ও রিপন খান(৩৪)। আজ শুক্রবার বেলা ৩টার দিকে বিশারীঘাটা বাজার থেকে থানা পুলিশ এদেরকে আটক করে।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালিয়ে ৩ যুবককে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৭০ পিচ ইয়াবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মোরেলগঞ্জে পল্লী চিকিৎসকের ঝুলান্ত লাশ উদ্ধার

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের পল্লী চিকিৎসক রিয়াজুল হাসান বায়েজিদ(৩০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজারের নিজ বাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে সন্ন্যাসী ফাড়ি পুলিশ । বায়েজিদ খেজুবাড়িয়া গ্রামের স্থানীয় ডা. মুনছুর আলী হাওলাদারের ছেলে।
বায়জিদের বোন রুনা জানান, দুপুরে খাবার খেতে না যাওয়ায় বিকেল ৪টার দিকে ডাকা-ডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে আড়ার সাথে তার মৃত দেহ রশির দিয়ে ঝুলতে দেখা যায়। তার ভাইকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন। সন্ন্যাসী পুলিশ ফাড়ির আইসি মো. নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে প্রকৃত রহস্য উৎঘাটিত হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)