শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে তরুণী গণধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে তরুণী গণধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে তরুণী গণধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের হতদরিদ্র পরিবারের পিতৃহারা তরুণী গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রাহেল মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয় ভূরকী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসবপুর গ্রামের আবদুল খালিকের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত ওই গণধর্ষণের ঘটনায় মূলহোতা একই গ্রামের মন্নান মিয়ার পুত্র আনোয়ার মিয়াকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিতে গণধর্ষণে রাহেলও জড়িত বলে জানায় আনোয়ার। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাহেলকে গ্রেপ্তার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া রাহেলকে আগামীকাল (শুক্রবার) সিলেটের আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের হতদরিদ্র পরিবারের পিতৃহারা তরুণী গত ১ জুলাই রাতে গণধর্ষণের শিকার হয়। ঘটনার ১২ দিন পর গত ১৩ জুলাই সোমবার বিশ্বনাথ থানায় একই গ্রামের মন্নান মিয়ার পুত্র আনোয়ার মিয়া (৪০), রিয়াছদ আলীর পুত্র সুজন মিয়া (৩০) ও মৃত ফজর আলীর পুত্র শায়েস্তাবুর মিয়ার (৩০) নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে মামলা (নং-১১) দায়ের করে ভিকটিম তরুণী। ১৬ জুলাই রাতে ঘটনার মূলহোতা আনোয়ার মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বিশ্বনাথে স্বামীর বাড়ি থেকে গৃহবধু নিখোঁজ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে হেপী বেগম (২২) নামে এক প্রবাসীর স্ত্রী গতকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় তার ভাসুর ফরহাত আহমদ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (নং-৭২৫) করেছেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, আবদুল হামিদ সৌদি আরবে থাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন স্ত্রী হেপী বেগম। বুধবার বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান হেপী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি।
হেপী বেগমের ভাসুর ফরহাত আহমদ সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেউ তার সন্ধান পেলে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)