শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » হুমকির মুখে কাশিয়াবাড়ি স্লুইচগেট
প্রথম পাতা » নওগাঁ » হুমকির মুখে কাশিয়াবাড়ি স্লুইচগেট
রবিবার ● ৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হুমকির মুখে কাশিয়াবাড়ি স্লুইচগেট

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি  :: গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেটটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। যে কোন সময় এ গেট ভেঙে গেলে কাশিয়াবাড়ি ডারারপাড়, স্লুইচগেট বাজার, বলরামচক চৌধুরীপাড়া ও সোনাইডাঙ্গা গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। একই সাথে বন্ধ হয়ে যাবে আত্রাই-পতিসর তথা আত্রাই-বগুড়ার সড়ক যোগাযোগ।

জানা যায়, ৮০’র দশকে আত্রাই-পতিসর সড়কে মাটির কাজ করা হয়। সে সময় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১০ গেট বিশিষ্ট একটি স্লুইচগেট এখানে নির্মাণ করা হয়। বর্ষা মৌসুমে প্রয়োজনীয় পরিমাণ পানি নদী থেকে বিলে নেয়া এবং শুস্ক মৌসুমে খালের পানি আটকে রেখে এলাকার কৃষকরা যাতে কৃষি ফসল উৎপাদন করতে পারে এ জন্যই নির্মাণ করা হয় এ খালের উপর বিশাল আকৃতির এ স্লুইচগেট। বর্তমানে গেটটি কৃষকের উপকারের পরিবর্তে এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে গেটের অনেকাংশ ভেঙ্গে গিয়েছে। ১০ টি গেটের মধ্যে ২/৩ টি গেট সচল থাকলেও অন্য সবগুলো অকেজো হয়ে রয়েছে। ফলে পর্যাপ্ত পরিমাণ পানি পারাপার না হওয়ায় গেটটিই এখন ডুবে গেছে।

এদিকে গত কয়েকদিন থেকে গেটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বালু ভর্তি বস্তা দিয়ে স্লুইচগেটের প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হয়েছে। এ জন্য গত এক সপ্তাহ যাবৎ আত্রাই-পতিসর তথা আত্রাই-বগুড়ার সড়ক যোগাযোগ হয়ে রয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার হাজার হাজার জনগণ।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার বলেন, এ স্লুইচগেটটি প্রয়োজনীয় সংস্কারের জন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এটি সংস্কার না করলে যে কোন সময় গেট ভেঙে এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখিন হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)