শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কিত মহিলার সংবাদ সম্মেলন
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কিত মহিলার সংবাদ সম্মেলন
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কিত মহিলার সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্তসিলেট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে একটি প্রভাবশালী মহল। সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজ সোমবার ৫ অক্টোবর বিকেলে এমন অভিযোগ করেছেন কানাইঘাটের সোনাপুর গ্রামের মাসুক আহমদের স্ত্রী ফাতেহা বেগম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মহিলা জানান যে, স্বামী ও দুই দেবর প্রবাসে থাকার সুযোগ কাজে লাগিয়ে তার স্বামীর সম্পত্তি দখলের জন্য দাপট দেখাচ্ছে প্রতিপক্ষ প্রতিবেশি (পাশের ঘরের) তাহির আলীর পুত্র সাহাব উদ্দিন (৪৫) ও ফয়ছল আহমদ (২৮), গোলাম রাব্বানী এবং গোসাইনপুর গ্রামের সেলিম আহমদ গং।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মহিলা অভিযোগ করেন, তিনি কানাইঘাট উপজেলার সোনাপুর গ্রামের মাসুক আহমদের স্ত্রী। তার স্বামী ও দুই দেবর জীবিকার সন্ধানে দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছেন। বর্তমানে বাড়িতে তিনি, তার অবুঝ দুই সন্তান ও জা শারমিন বেগম, শ্বাশুড়ি হানিফা বেগমকে নিয়ে বসবাস করছেন। পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় তারা প্রভাবশালীদের কাছে পুরোপুরি অসহায়। সে সুবাদে পাশের ঘরের তাহির আলীর পুত্র সাহাব উদ্দিন (৪৫) ও ফয়ছল আহমদ (২৮), গোলাম রাব্বানী এবং গোসাইনপুর গ্রামের সেলিম আহমদ তার স্বামীর সহায়সম্পত্তি দখল করতে নানাভাবে হুমকি দিচ্ছেন।

ফাতেহা বেগম বলেন, ইতোমধ্যে শাহাব উদ্দিন ও ফয়সল বাহিনী ক্ষমতার অপব্যবহার করে তার স্বামীর স্বত্ব দখলীয় সীমানায় পাকাঘর তৈরি করেছেন। বাড়ির সীমানায় থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলার চেষ্টাও করেন। এসব ঘটনায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচারপ্রার্থী হন। কিন্তু বিবাদিরা প্রভাবশালী হওয়ায় তারা শালিসি ব্যক্তিদের অবজ্ঞা করে শালিসে সাড়া দেয়নি। মুরুব্বিদের কাছে শালিস প্রার্থী হওয়ায় উল্টো তারা ক্ষিপ্ত হয়ে ফাতেহার পরিবারকে বিভিন্নভাবে হুমকিধমকি দিচ্ছেন।

এছাড়া, চলতি বছরের গত ৬ আগস্ট সকাল ৮ টায় সাহাব উদ্দিন ও ফয়সল তাদের বাহিনী নিয়ে জোরপূর্বক ফাতেহার স্বামীর স্বত্ত দখলীয় সীমানায় থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলেন। সাহাব উদ্দিন ও ফয়ছল বাহিনীকে বাধা দিলে তাদের লোকজন লাঠি দিয়ে ফাতেহাকে প্রহার করে এতে তিনি গুরুতর আহত হন। ফাতেহার চিৎকারে তার শ্বাশুড়ি হানিফা বেগম, ভাতিজা আব্দুর রহমান, জা রুশনা বেগম এগিয়ে আসেন। এসময় সাহাব উদ্দিন ও ফয়সলরা ফাতেহাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। বিষয়টি ফাতেহা প্রবাসে থাকা স্বামী ও দুই দেবরকে অবগত করলে তারা স্থানীয় মুরুব্বিদের কাছে বিচারপ্রার্থী হওয়ার জন্য বলেন। স্থানীয় বিচারে সাহাব উদ্দিন ও ফয়সলরা সাড়া না দিলে গত ০৯ আগস্ট কানাইঘাট মডেল থানায় ফাতেহা এটি সাধারণ ডায়েরি (৪২৫) করেন। এরপর জীবন বাঁচাতে গত ২৫ আগস্ট কানাইঘাট সিআর আদালত ১৫৩/২০২০ মামলা দায়ের করেন।

ফাতেহা আরো বলেন, থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা দায়েরের পর সাহাব উদ্দিন ও ফয়ছল বাহিনী তাদের উপর আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। ফয়সল গত ২৬ সেপ্টেম্বর রাত ৩টায় ফাতেহার ঘরে এসে লোহার রড দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তিনি ও আর জা রুশনা বেগম ভয়ে ঘুম থেকে উঠে ফয়ছল এবং তার সঙ্গে থাকা ৪-৫ জনকে জানলার ফাঁক দিয়ে দেখতে পেয়ে আত্মরক্ষায় চিৎকার করলে পাশের ঘর থেকে ভাজিতা আব্দুর রহমান এগিয়ে আসেন। এসময় আব্দুর রহমানকে দেখে ফয়ছল তার বাহিনী নিয়ে পালিয়ে যান। ওইদিন ভোর ৬টার দিকে তিনি চাচাতো ভাসুর তাজউদ্দিনের নিকট রাতের ঘটনার জন্য বিচারপ্রার্থী হন। এসময় ফয়সল ঘটনাস্থল ফাতেহার নিজ বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং মামলা না তুললে প্রাণে মেরে ফেলার পাশাপাশি ধর্ষণের হুমকি দেন। একই সময়ে ফয়সল মামলার স্বাক্ষীদের হত্যার উদ্দ্যেশে হামলা করলে মুরুব্বি তাজউদ্দিন আসামিদের বাধা প্রদান করেন। তাতেও ক্ষান্ত হয়নি তারা। একপর্যায়ে ফাতেহাকে হত্যার উদ্যোশে তারা ইট দিয়ে হামলা করলে তা ফাতেহার উপর না পরলেও ইটের আঘাতে মারাত্মকভাবে আহত হন ভাতিজা আব্দুর রহমান।

ফাতেহা বলেন, দুঃখজনক হলেও সত্য এসময় আমার চাচাতো ভাসুর তাজউদ্দিনের সামনে তারা আমাকে টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। রাগে ক্ষোভে এবং দুঃখে আমি আত্মহত্যার চেষ্টা করি। কিন্তু আমার দুই অবুঝ সন্তানের মুখের দিকে থাকিয়ে নিজেকে সামলাতে হয়। তিনি এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সিলেটের প্রশাসন ও সরকারের উপরমহলের দৃষ্টি আকর্ষন করেছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)