শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ১১ বছরের শিশু ধর্ষন ঘটনায় অবশেষে মামলা নিল রাউজান থানা পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » ১১ বছরের শিশু ধর্ষন ঘটনায় অবশেষে মামলা নিল রাউজান থানা পুলিশ
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১ বছরের শিশু ধর্ষন ঘটনায় অবশেষে মামলা নিল রাউজান থানা পুলিশ

ছবি: প্রতীকিষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুরখীল নন্দনকাননে তৃতীয় শ্রেনীর ছাত্রী ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ২দিন পর অভিযুক্ত সাধন বড়ুয়া (৬০) এর বিরুদ্ধে মামলা নিল রাউজান থানা পুলিশ। আজ ৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় এ মামলা রুজু হয়। মামলা নং ০৭, তারিখ ৫/১০/২০২০। শিশু ও নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় এ মামলা রুজু হয়।
জানা যায়, ১১ বছরের মাতৃহারা শিশুটির মা মারা যাওয়ায় তার পিসি (খালা)র বাড়ীতে পড়াশোনা করত। ঐ গ্রামেরই মৃত যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়া (৬০) মাতৃহারা শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছিলো। ৩ অক্টোবর শনিবার শিশুটিকে তাদের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষন করে ৫ শত টাকার নোট ধরিয়ে দেয় ধর্ষক সাধন বড়ুয়া। ৫শত টাকার নোটটি শিশুটির হাতে দেখে তার পিসি শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি সাধন বড়ুয়ার দ্বারা একাধিকবার ধর্ষনের ঘটনা স্বীকার করে। ধর্ষনের ঘটনার খবর চট্টগ্রামে অবস্থানরত শিশুটির পিতাকে অবগত করলে ৪ অক্টোবর রবিবার দুপুর ১২ টার দিকে রাউজান থানায় মামলা করতে গেলে নানা অজুহাতে মামলা না নিয়ে রাত সাড়ে ৮টায় থানা থেকে শিশুসহ তার পিতাকে গ্রাম্য শালিসের জন্য বাড়ী পাঠিয়ে দেয়। থানায় যাওয়ার খবর জানাজানি হলে রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া জুনুর চাপে শালিস বৈঠকে বসে স্থানীয়রা কিন্তু শিশুটির অভিবাবকরা সমঝোতায় রাজি না হওয়ায় ওয়ার্ড মেম্বার অমিত বিজয় বড়ুয়া জুনু ভুক্তভোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন। তারপরও শিশুটির পিতা শিশু কণ্যার ন্যায় বিচারের আশায় আবার আজ সোমবার ৫ অক্টোবর রাউজান থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করতে গেলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিতে বিলম্ব করেন। কিন্তু ধর্ষক সাধন বড়ুয়াকে আইন শৃংখলা বাহিনী পরিচয় দিয়ে আটক করার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মামলা নেয় রাউজান থানা পুলিশ। শিশুটি বর্তমানে রাউজান থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন শিশুটির পিতা। ধর্ষনের শিকার শিশুটির অভিবাবকরা নানা হুমকির মুখে নিরাপত্ত্বাহীনতায় রয়েছেন বলে জানান।
এদিকে ধর্ষনের মত জঘন্য ঘটনায় গ্রাম্য শালিসের নামে ভুক্তভোগীদের হয়রানীর তীব্র প্রতিবাদ জানিয়ে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি করে ধর্ষনের শিকার শিশুটিকে মামলা বিলম্বিত করে ২দিন থানায় আটকে রাখার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)