সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: নোয়াখালী, সিলেট ঝালকাঠিসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৭১ এর চেতনা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনের আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা,ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সাংবাদিক কে এম সবুজ, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি গোলাম সাঈদ খান, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন অনিক মৃধা, ৭১ এর চেতনার সভাপতি গোপাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, সহসভাপতি আনজুম রিমন, রক্ত কনিকা ফাউন্ডেশনের সদস্য লুৎফুন্নাহার ঐশি, স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সদস্য শান্তা ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক উজ্জল মজুমদার, দুরন্ত ফাউন্ডেশনের কর্মশালা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক শিক্ষার্থী সৈয়দা ফাতিমা নিশি।





শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন