শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » লুডু খেলে হাতের কবজি হারাল রনি
প্রথম পাতা » মৌলভীবাজার » লুডু খেলে হাতের কবজি হারাল রনি
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লুডু খেলে হাতের কবজি হারাল রনি

ছবি : সংবাদ সংক্রান্তএম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটিতে রনি আহমেদ (২১) নামে এক ব্যাক্তির হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ২ অক্টোবর রাত দেড়টায় উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ এলাকার রফিক ড্রাইভারের বাড়ির সামনের রাস্তার উপরে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে ৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছেন আহত রনির মামা দেলোয়ার হোসেন। বর্তমানে রনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কমলগঞ্জ থানার মামলা সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ এলাকার মাসুক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার বাড়িতে প্রতিদিন লুডু খেলা দেখতে যায়। ঘটনার দিন আহত রনি আহমেদ, হেলাল মিয়া, ময়না মিয়া ও উজ্জ্বল মিয়া মিলে মৃত ইছন মিয়ার ছেলে হায়াত মিয়ার বাড়ির বারান্দায় লুডু খেলছিল। লুডু খেলার এক পর্যায়ে রনি, হেলাল ও ময়নার সাথে উজ্জ্বল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জল মিয়া রনিকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে ও রনিকে মারধরের জন্য আবুল হোসেন, মাসুক মিয়া ও তাজু মিয়াকে ডেকে আনে। তখন আবুল হোসেন তার বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে রনিকে প্রাণে মেরে ফেলার জন্য তার মাথা লক্ষ্য করে কুপ মারলে রনি হাত দিয়ে আটকানোর চেষ্ঠা করলে তার বামহাতের কবজির উপর পরে গুরুত্বর জখম হলে তার কবজির উপরের অংশ হাত থেকে আলাদা হয়ে যায়। তখন রনি মাটিতে লুটিয়ে পড়লে উজ্জ্বল মিয়া, আবুল হোসেন, মাসুক মিয়া ও তাজু মিয়া মিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে চলে যায়।
রনির হাল্লাচিৎকার শুনে পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতারে রেফার্ড করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জে  ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কমলগঞ্জ :: ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগান বাস্তবায়নে পুলিশ সুপারের নিদের্শে কমলগঞ্জ থানা পুলিশ মাদক নির্মুলে মাঠে নেমেছে। ৫ অক্টোবর সোমবার কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের মুহিবুর রহমান মুহিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী। পুলিশ এর আগে ইয়াবরা, গাঁজাসহ একাধিকবার তাকে আটক করেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ থানা ওসির নির্দেশে এএসআই আয়াস মিয়া, এএস আই হামিদুর রহমানের নেতৃত্বে উপজেলার পতনউষার ইউনিয়নের রেললাইন সংলগ্ন উষা দেবী ব্রীজের উপর থেকে শ্রীসূর্য্য গ্রামের মুসা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব (৩০)কে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক মুহিবুর রহমানে বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সে র্দীঘদিন ধরে এ ব্যবসায় জড়িত।
কমলগঞ্জে যক্ষা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শণ সভা
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের যক্ষা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৩টায় কমলগঞ্জস্থ হীড বাংলাদেশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচির লাইন ডিরেক্টর ডা: শামিউল ইসলাম।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও হীড বাংলাদেশ ম্যানেজার (অপারেশন) উজ্জ্বল বৈদ্যের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলায়েন্স ফর কমবেটিং টিবি বাংলাদেশ, ইউএসএআইডি এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডা. আজহারুল ইসলাম খান, ইউএসএআইডির মিশন পরিচালক ডেরিক ব্রাউন, মৌলভীবাজার এর সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ, হীড বাংলাদেশ পরিচালক (অপারেশন) সুবীর খিয়াং বাবু, ইউএসএআইডির প্রকল্প সমন্বয়ক ডা. পাল দারু, ইউএসএআইডি কর্মকর্তা ডা. পুষ্পিতা সামিনা, ন্যাশনাল কলসালটেন্ট এনটিপি ডা. রুপালী শিশির বানু, ইউএসএআইডির পিএসএলইউ মোহাম্মদ কামরুজ্জামান, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহমুবুল আলম ভূঁইয়া, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী, হীড বাংলাদেশ ম্যানেজার (অপারেশন) ডা: শারমিন সুলতানা।
সভায় হীড বাংলাদেশের মাধ্যমে যক্ষা প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের কর্মকান্ড উপস্থাপন করা হয়। হীড বাংলাদেশের মাধ্যমে চা বাগান সমূহে যক্ষা প্রতিরোধ কার্যক্রম পরিদর্শণ করেন উপস্থিত প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
যক্ষা প্রতিরোধ প্রকল্পের পরিদর্শণ সভায় অন্যান্যেও মধ্যে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)