মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ-৬ উপ-নির্বাচন : বণিক সমিতির উদ্যোগে নির্বাচনী সমাবেশ
নওগাঁ-৬ উপ-নির্বাচন : বণিক সমিতির উদ্যোগে নির্বাচনী সমাবেশ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে স্থানীয় মাছ বাজার বণিক সমিতির উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মাছ বাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাছ বাজার বণিক সমিতির সভাপতি বাবলু আকন্দ। প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ আনোয়ার হোসেন হেলাল, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বীর মুক্তিুযোদ্ধা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, ছাত্রলীগ নেতা সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, গহের আলী, স্বপন মেম্বার, মানিক খাঁন প্রমুখ।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু