শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৃষ্টিনন্দন ও সম্প্রীতির অনন্যা হয়ে থাকবে বান্দরবান বিশ্ববিদ্যালয় : পার্বত্য মন্ত্রী
দৃষ্টিনন্দন ও সম্প্রীতির অনন্যা হয়ে থাকবে বান্দরবান বিশ্ববিদ্যালয় : পার্বত্য মন্ত্রী
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান :: দেশের এক’শ তম বান্দরবান বিশ্ববিদ্যালয় দৃষ্টিনন্দন ও সম্প্রীতির অনন্য হয়ে থাকবে। এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে প্রাকৃতিক গাছ-গাছালির মাধ্যমে সাজানো হচ্ছে। দৃষ্টিনন্দন এ বিশ্ববিদ্যালয় নাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ শুক্রবার ৯ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয় পাহাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার। আমি চাই এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একদিন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষকতা করবেন। এ বিশ্ববিদ্যালয়ে ১১টি জাতিগোষ্ঠীর ছাত্র-ছাত্রীসহ সারা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করতে আসবে। এজন্যই এ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত দৃষ্টিনন্দন ও সম্প্রীতির বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এর আগে সকাল ১০ টায় শহরের বাস¯ট্যান্ডে হিলভিউ কনভেনশন সেন্টারে হোটেল হিলভিউ-পূরবী এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ এর উদ্যোগে বান্দরবান-চট্টগ্রাম সড়কে পর্যটক ও যাত্রীদের সুবিধার্থে ১০টি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাস সার্ভিস এর উদ্বোধন করা হয়।
এ সময় মন্ত্রীর এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ. এফ ইমাম আলী,অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান বন কর্মকর্তা ফরিদ মিয়া, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস, মজাম্মাল হক বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা