শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » সারাদেশে ধর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » সারাদেশে ধর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে ধর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামসহ সরাদেশে নারী ধর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ এবং রাঙামাটি জেলার লংগদুতে পাহাড়ি ছাত্রী ধর্ষণে অভিযুক্ত আব্দুর রহিমসহ সকল ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা।

আজ শুক্রবার ৯ অক্টোবর বেলা ২টার দিকে খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দপ্তর সম্পাদক লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি সমর চাকমা।

বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকলেও ধর্ষণের ঘটনা থেমে নেই। সরকার কিংবা সরকার দলীয় লোকজনের পৃষ্ঠপোষকতা থাকায় এসব ঘটনা থামছে না এবং ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।

বক্তারা রাঙামাটির লংগদুতে প্রধান শিক্ষক আব্দুর রহিম কর্তৃক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বলেন, অভিযুক্ত অপরাধীকে বাঁচাতে একটি উগ্রসাম্প্রদায়িক মহল এ ঘটনা নিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বক্তারা আরো বলেন, খাগড়াছড়িতে প্রতিবন্ধী পাহাড়ি নারীকে গণধর্ষণের ঘটনাটি দুই সপ্তাহ পার হলেও এখনো ঘটনায় জড়িত অপর দুই অপরাধীকে পুলিশ গ্রেফতার করেনি। তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে অভিযুক্ত দুই অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে বক্তারা পাহাড় ও সমতলে ধর্ষণ. নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা লংগদুতে পাহাড়ি ছাত্রী ধর্ষণকারী শিক্ষক আব্দুর রহিম, খাগড়াছড়িতে গণধর্ষণে জড়িতদেরসহ সকল ধর্ষকদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন ও রাষ্ট্রীয় দমনপীড়ন বন্ধের দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)