শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
রাঙামাটি, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বগুড়া » মেননের ওয়ার্কার্স পার্টি থেকে নেতা-কর্মীদের গণপদত্যাগ
প্রথম পাতা » বগুড়া » মেননের ওয়ার্কার্স পার্টি থেকে নেতা-কর্মীদের গণপদত্যাগ
সোমবার ● ৯ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেননের ওয়ার্কার্স পার্টি থেকে নেতা-কর্মীদের গণপদত্যাগ

---বগুড়া :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে গণপদত্যাগ করেছেন দলটির বগুড়া জেলার শত শত নেতাকর্মী। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড সালেহা সুলতানার নেতৃত্বে তারা এই গণপদত্যাগ করেন। আজ সোমবার ৯ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন গণপদত্যাগকারী নেতা-কর্মীরা।

জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে শ্রেণি সংগ্রাম ও বিপ্লবের পথ থেকে সরে বুর্জোয়া লেজুরবৃত্তি, পার্টি সংগঠনকে অর্ধ:পতিত করা এবং দুর্নীতির সাথে যুক্ত হয়ে সুবিধাবাদী চক্র গড়ে তোলায় তারা পদত্যাগ করেছেন।

গণপদত্যাগকারী নেতারা জানিয়েছেন, জনজীবন ও জানমালের নিরাপত্তার সংকটে মানুষ যখন অতিষ্ঠ তখন ওয়ার্কার্স পার্টির কোনো ভূমিকা নেই। তারা বুর্জোয়া লেজুড়বৃত্তিতে ব্যস্ত।

পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন স্ত্রীকে সংরক্ষিত আসনে এমপি করার অভিযোগ তুলে তারা বলেন, ওয়ার্কার্স পার্টিতে অনেক যোগ্য ও ত্যাগী নারী নেতৃত্ব থাকার পরও পার্টির সভাপতির স্ত্রীকে সংসদ সদস্য বানানো হয়েছে। এখানে আর গণতান্ত্রিক পরিবেশ বলে কিছু নেই। আন্ত:পার্টি সংগ্রামের মাধ্যমে পরিবর্তন করার মত কোনো পরিবেশ নাই। কমিউনিস্ট চরিত্র পার্টি নেতারা বিপ্লব ও শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে।

কেন্দ্রীয় ও বগুড়া জেলা নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মানুষের মুক্তি ও শোষণহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই পার্টির সাথে ঐক্যবদ্ধ হয়েছিলাম।

ওয়াকার্স পার্টি গঠনতন্ত্র অনুযায়ী রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় হয় না উল্লেখ করে তারা বলেন, গঠনতন্ত্র ছাড়াই বগুড়া জেলা সাধারণ সম্পাদক কমিটিকে না জানিয়ে পার্টির সদস্যপদ প্রদান করেন। জেলা পার্টির কার্য্যালয়ের জন্য পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কর্তৃক পাঠানো ২ লক্ষ টাকার হিসাব দেয়নি। আর এ বিষয়ে কেন্দ্রকে জানানোর পরও তার বিষয় কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

গণপদত্যাগকারী নেতারা আরো বলেন, গত বছরের ১৩ অক্টোবর জেলা বর্ধিত সভায় জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কেন্দ্র থেকে জেলা ইনচার্জের পরামর্শে জেলা সাধারণ সম্পাদক এককভাবে জেলা সম্মেলনের তারিখ পরিবর্তন করেন। জেলা সম্মেলনে জেলার ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত থাকার পরেও সাধারণ সম্পাদক নিজেকে সম্মেলনের সভাপতি ঘোষণা করেন। এ বিষয়ে প্রতিবাদ জানানোর পরেও সম্মেলনের প্রধান অতিথি ও জেলা ইনচার্জ পরিবেশ ও শৃংখলা বজায় রাখার আহবান জানান। প্রধান অতিথি কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আমরা সম্মেলন বর্জন করি এবং সম্মেলনে উপস্থিত নেতা কর্মিদের অংশগ্রহনে কেন্দ্রীয় নেতা সালেহা সুলতানার নেতৃত্বে আলাদা কাউন্সিলের মাধ্যমে শহিদুল ইসলামকে সভাপতি, এনামুল হক বাবলুকে সা. সম্পাদক করে বগুড়া জেলা কমিটি গঠন করি।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতা কমরেড সালেহা সুলতানা জানান, জেলা সম্মেলনে জেলা ইনচার্জের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন হয়। ২০১৯ সালের ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সভায় এবং ওই বছরের ২-৫ নভেম্বর অনুষ্ঠিত পর্টির দশম কংগ্রেসে পাটির সভাপতি ঘোষণা করেন কংগ্রেসের পরে বগুড়া জেলা পাটিকে একিভূত করার উদ্দোগ গ্রহণ করা হবে। কিন্তু আজো তা করা হয়নি। তাই বুর্জোয়াদের লেজুড়বৃত্তিকারী এই পার্টি থেকে আমরা গণপত্যাগ করেছি।

বিবৃতির স্বাক্ষরদাতারা জানিয়েছেন ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সদস্য ও নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, ওয়ার্কার্স পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলুর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি। ৯৩ জন পার্টি সদস্য, ১৫৫ জন প্রার্থী সদস্য, প্রায় ৫০০০ নারী সদস্য, ৪০০০ শ্রমিক সদস্যসহ পার্টির সদস্য সভ্য এবং সাংগঠনিক পদসহ বিভন্ন গণসংগঠন থেকে তারা একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারিদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় সদস্য ও নারী মুক্তি সংসদরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, ওয়ার্কার্স পাটি বগুড়া জেলা কমিটির (কাংশের) সভাপতি সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি শ্লোগান কণ্যা শামীমা সুলতানা শাওন, কেন্দ্রীয় নেত্রী ফেরদৌসী মীর, জেলা খেতমজুর ইউনিয়ন সভাপতি বেলাল আহমেদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী’র বগুড়া জেলা সভাপতি সহিদুল ইসলাম সোহেল প্রমুখ।





বগুড়া এর আরও খবর

বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত
গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আর্কাইভ