শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় মোস্তফা কামাল শাহীন নামে ভুয়া পশু ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গাভী’র মালিক ভুঁয়া ডাক্তারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবরে গত সোমবার বিকেলে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার আব্দুল ছালামের ছেলে জিয়াউল হক এর গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।
ভুয়া পশু ডাক্তার মোস্তফা কামাল শাহীন রতœাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং তুলাতলী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
তার সংশ্লিষ্ট বিষয়ের উপর তার কোন শিক্ষা কিংবা প্রশিক্ষণ না থাকলেও সে নিজেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওআইএসপি, এলএসপি, এসিডিআই, ভোকা এবং কুমিল্লা থেকে সার্টিফিকেট ইন এনিমেল হেলথ এন্ড প্রোডাকশন এর উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত পশু চিকিৎসক পরিচয়ে কোটবাজারস্থ ভালুকিয়া সড়কে আলম ফামের্সীতে গরু-ছাগলের চিকিৎসার নামে প্রতারণা করছে সাধারণ মানুষের সাথে এমনটি অভিযোগ ভুক্তভোগীর।
গাভীর মালিক জিয়াউল হক বলেন, তার পালিত গর্ভবতী গাভীটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোটবাজারে গিয়ে পশু চিকিৎসকের খোঁজ করলে শাহীন নিজে চিকিৎসার মাধ্যমে তার গরু সুস্থ করতে পারবে বলে তার গর্ভবতী গাভীটকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনজেকশন প্রয়োগ করে। ফি: হিসেবে ৫শ টাকা নিয়ে চলে যায়। ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পরপরই গাভীটি মাটিতে গড়াগড়ি করতে থাকে এবং তাৎক্ষণিক শাহীনের সাথে যোগাযোগ করা হলেও সে একেক সময় একেক কথা বলতে থাকে। পরবর্তীতে ভুঁয়া চিকিৎসক শাহীন উল্টো হুমকি দেয় এবং সন্ধ্যা ৭টার দিকে গাভীটি মারা যায়। এতে তার ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জিয়াউল জানায়। আগামীতে এ ধরণের অন্য কারো গবাদি পশু যেন ভুল চিকিৎসায় মারা না যায় তার জন্য আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
এ ঘটনায় পশু চিকিৎসার উপর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ আছে কিনা জানতে স্বঘোষিত পশু ডাক্তার মোস্তফা কামাল শাহীনের ব্যবহৃত ০১৮১৪১১১৩৮০, ০১৮১৮২৯২২৪৬ নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন পশু ডাক্তার বলেন, শাহীন একজন ভুয়া পশু ডাক্তার। পশু চিকিৎসার জন্য তার কোন প্রাতিষ্ঠানিক সনদ বা অভিজ্ঞতা নেই। সে এভাবে মিথ্যা কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। এদের কারণে অভিজ্ঞতা সম্পন্ন বা প্রশিক্ষণপ্রাপ্ত পশু চিকিৎসকরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
এ বিষয়ে উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: সাহাব উদ্দিন বলেন, ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যুর খবরটি জেনেছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই সাথে মোস্তফা কামাল শাহীন নামে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত কোন পশু চিকিৎসক নেই বলে তিনি জানান।
আগামীতে গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করা এসব ভুঁয়া পশু চিকিৎসকদের বিরুদ্ধে ভেটেনারী কাউন্সিল আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথাও বলেন তিনি ।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)