শিরোনাম:
●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে হত্যা মামলা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে হত্যা মামলা
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে হত্যা মামলা

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুরের হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে একজন হিজড়াকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শহরের চাকলাপাড়ার মৃত আলীজান মীরের সন্তান বর্ষা মীর (তৃতীয় লিঙ্গ) বাদী হয়ে ঝিনাইদহের একটি আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন।

গতকাল বুধবার জুডিসিয়াল আমলি ম্যাজিস্ট্রেট আদালত কোটচাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া বিনতে জাহিদ পিটিশন মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আক্তার ওরফে লাবনী, বর্ষা মীর ও কারিশমা হিজড়ার সঙ্গে বর্তমান কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন ওরফে সাবিনা আক্তার ওরফে লিয়াকতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ কারণে লাবনী সুকৌশলে কোটচাঁদপুর উপজেলা শহরের জনৈক হাসেম বিশ্বাসের বাড়িতে বসবাস করে আসছিলেন। তাকে হত্যার হুমকি দেয়ার পরে বাসা পরিবর্তন করে একই শহরের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।

মামলার বাদী আরও উল্লেখ করেন, চলতি বছরের ৭ জুন একটি অ্যাম্বুলেন্সে করে ওই বাসা থেকে লাবনী ওরফে আক্তারকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে লাবনী প্রকৃতপক্ষে হিজড়া সম্প্রদায়ের লোক না। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারা চুয়াডাঙ্গা জেলার দর্শনার শস্তিপুর গ্রামে বসবাস করে।

ঘটনার দিন গত ৭ জুন সকাল ১০টার দিকে লাবনীর দুই হাতের রগ কেটে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করতে ব্যর্থ হয়ে একটি অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হত্যার ঘটনা ধামাচাপা দিতে করোনা রোগী হিসেবে গোপনে লাবনীর নিজ গ্রাম চুয়াডাঙ্গা জেলার দর্শনার শস্তিপুরে দাফন করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ হত্যার ঘটনায় কোটচাঁদপুরের তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনসহ ৬ জন জড়িত।

মামলার বাদী জানান, লাবনী প্রকৃত হিজড়া ছিলেন না। পিংকি তাকে হিজড়া বানিয়ে রাখে।

এ বিষয়ে কোটচাঁদপুরের ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন জানান, তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

মামলার বাদী বর্ষা মীরের দেয়া তথ্যমতে, মিথ্যা তথ্য দিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পিংকি ওরফে লিয়াকত।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, মহিলা ভোটার তালিকা হিসেবে পিংকি খাতুনের নাম রয়েছে। তথ্য গোপন করে এমনটি করা হলেও নির্বাচনের সময় কেউ আপত্তি তোলেনি।

যে কারণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাকে মনোনয়ন দেয়া হয়। হিজড়া বা তৃতীয় লিঙ্গের কেউ মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ নেই বলে জানান তিনি।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম জানান, আদালতের আদেশ কোটচাঁদপুর থানার ওসি বরাবর পাঠানো হয়েছে।

তবে কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, আদালতের আদেশ পাওয়ার পর মামলাটি রেকর্ড করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)