শিরোনাম:
●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিকদার হারুনুর রশীদ মাহমুদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিকদার হারুনুর রশীদ মাহমুদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান
বুধবার ● ১১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিকদার হারুনুর রশীদ মাহমুদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান

ছবি : সিকদার হারুনুর রশীদ মাহমুদ।সংবাদ বিজ্ঞপ্তি :: সিকদার হারুনুর রশীদ মাহমুদ গতকাল ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঘোষণাপত্র কর্মসূচী গঠণতন্ত্রে বর্ণিত রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থানের সাথে ঐক্যমত পোষণ করে পার্টিতে যোগদান করেন।
তিনি বিগত ৪০ বছর যাবত এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক ও বিপ্লবী ধারার রাজনৈতিক কার্যক্রমের সক্রিয়ভাবে যুক্ত থেকে কাজ করে আসছেন। ১৯৮০’র দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন তথা ১৯৯০ এর গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে কেন্দ্রীয় ছাত্র আন্দোলনে যুক্ত থেকে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ পরবর্তীতে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’র শরিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় মূল দায়িত্ব পালন করেন। স্বৈরাচারী এরশাদ পতনের পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সাথেও সক্রিয়ভাবে অংশ নিয়ে জাতীয় রাজনীতিতে যুক্ত হন।
এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে থেকেই সর্বশেষ ২০১০ সালে গণসংহতি আন্দোলনের সাথে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের কার্যক্রমের সাথে যুক্ত হন। অতঃপর গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সদস্য সচিব এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও জাতীয় পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এরই এক পর্যায়ে পার্টি অভ্যন্তরে নানাবিধ সমস্যার কারণে দীর্ঘ প্রায় দুই বছর যাবত গণসংহতি আন্দোলনের কার্যক্রম নিস্ক্রিয় থাকেন। অবশেষে গত ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে ও বরিশাল জেলা শাখায় লিখিত পত্র মারফত আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উক্ত পদত্যাগপত্র গ্রহন করে এবং অপর এক পত্রের দ্বারা গত ৬ অক্টোবর ২০২০ তারিখে তাকে তা জানানো হয়।
এরপর তিনি সমমনা বিভিন্ন ব্যক্তি, গ্রুপ এবং বর্তমানে ক্রিয়াশীল বিভিন্ন প্রগতিশীল দলের নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা ও মতবিনিয় করেন এবং তাদের রাজনৈতিক প্রকাশনাসমূহ অধ্যয়ন করেন। এরই এক পর্যায়ে তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করেন এবং তাদের রাজনৈতিক মতাদর্শিক এবং ব্যবহারিক কার্যক্রম পর্যালোচনা করেন। তাদের ঘোষণাপত্র কর্মসূচী এবং গঠণতন্ত্রসহ প্রকাশিত অন্যান্য রাজনৈতিক দলিলসমূহ অধ্যয়ন করেন। অবশেষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থানের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যুক্ত হয়ে পূণরায় সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহণের সিদ্ধান্তে উপনীত হন। সুতরাং গতকাল ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার থেকে তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন গঠণতন্ত্রিক নিয়মাবলী ও শৃঙ্খলা মেনে নিয়ে পার্টির সংশ্লিষ্ট ফোরামে গৃহীত সিদ্ধান্ত এবং নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
অতএব বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান করার মধ্য দিয়ে তিনি তার শক্তি-সামর্থের সবটুকু প্রয়োগ করে বিপ্লবী রাজনীতি এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে তিনি তার আত্মীয়, বন্ধু-বান্ধব, শুভাকাংখী এবং সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। বিশেষভাবে বৃহত্তর বরিশালবাসী এবং সমগ্র দেশবাসীর ঐকান্তিক সমর্থন ও সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)