বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে রবি’র ম্যানেজারকে গলাকেটে হত্যার চেষ্টা
খাগড়াছড়িতে রবি’র ম্যানেজারকে গলাকেটে হত্যার চেষ্টা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়িতে রবি কোম্পানীর স্থানীয় পরিবেশক আবু হানিফ নামে এক ম্যানেজারকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১১নভেম্বর) রাত ১১টায় খাগড়াছড়ি সদরের নামার বাজার এলাকার বাসার পার্শ্ব থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, আবু হানিফ মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী রবি’র স্থানীয় পরিবেশকের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। খাগড়াছড়ি বাজারের একটি বিল্ডিংয়ে বসবাস করতেন।
বুধবার রাতে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাপাতালে নিয়ে আসে।
উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশীদ জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ দেয়নি।
তবে কী কারণে এ ঘটনা ঘটতে পারে পুলিশ তা তদন্ত করছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১