বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, জনকল্যাণকর সংবাদগুলো বেশি বেশি করে প্রচারিত হলে উপকৃত হবে সমাজ। সাংবাদিকরা নিজেদের লেখনির মাধ্যমে এলাকার উন্নয়ন ও সমাজের পরিবর্তসে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সর্বক্ষেত্রে অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী হতে হবে। তিনি আরো বলেন, এমপি হিসেবে, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সততার সাথে নিজের কাজটুকু শতভাগ বাস্তবায়ন করে সকলের সার্বিক সহযোগীতায় সংসদীয় আসনকে এগিয়ে নিতে চাই।
তিনি আজ বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের ৩য় অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ছয়ফুল হক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য জামাল মিয়া, স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বক্তব্য রাখেন সহ সভাপতি তজম্মুল আলী রাজু। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শহিদ আহমদ, বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় দাশ সঞ্জু, ফজলুল হক, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো.আবুল কাশেম, সংগঠক আফজল মিয়া প্রমুখ।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন