শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মাকে হত্যার অভিযোগে বাবা কারাগারে, কে থামাবে শিশুর কান্না
প্রথম পাতা » চট্টগ্রাম » মাকে হত্যার অভিযোগে বাবা কারাগারে, কে থামাবে শিশুর কান্না
বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাকে হত্যার অভিযোগে বাবা কারাগারে, কে থামাবে শিশুর কান্না

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউাজনে গহিরা ইউনিয়নের দলই নগর এলাকার একটি পুকুর থেকে ইট বাঁধা নারীর লাশ উদ্ধারের ঘটনায় রাউজান থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। গত মঙ্গলবার ৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় নিহত নাছরিন আকতার সুবর্ণা (২৫)’র ছোটবোন নাছিমা আকতার বাদি হয়ে এই মামলা (মামলা নং-০৫, তাং-০৮-১২-২০২০) করেন। মামলায় নিহতের স্বামী মনছুর আলমের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়। তবে এখনো পর্যন্ত মামলার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলার আসামী মনছুর আলমকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে মুখ খুলেনি আটক মনছুর। গতকাল বুধবার সকাল ১১টায় হত্যামামলার আসামী মনছুর আলমে চট্টগ্রাম আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদি নাছিমা আকাতার বলেন, আমার বোনের হত্যার বিচার চাই। খুনির বাড়িতে আমার বোনকে দাফন করিনি। বাপের বাড়িতেই নিহত নাছরিন আকতারকে দাফন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় নিহতের শ্বশুরালয়ে গিয়ে দেখা যায়, নিহতের ১১ মাস বয়সী শিশুটি কখনো কাঁদছে, আবার কখনো খেলছে। সবেমাত্র আম্মু- আব্বু দুটি শব্দ উচ্চারণ করতে পারে। এই দুই শব্দ বার বার উচ্চারণ করছে শিশুটি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এখনো পর্যন্ত ঘটনার ক্রু পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হলেও পুলিশের কাছে স্ত্রী হত্যার দায় স্বীকার করেনি। হত্যা মামলায় তাকে কোর্টের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার গহিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলই নগর এলাকার মসজিদ সংলগ্ন পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সকাল ১১ টায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত ওই নারীর নাম নাছরিন আকতার সূবর্ণা (২৫)। তিনি রাউজান পৌরসভা ৩ নং ওয়ার্ডের শায়ের মো. চৌধুরীর বাড়ির মৃত মোজারুল হকের ছেলে মো. মনছুর আলমের স্ত্রী ও ফটিকছড়ি উপজেলার জাহানপুর এলাকার দলিলুর রহমানের মেয়ে। শরীরে আঘাতের চিহ্নসহ গলার সাথে ওড়না পেছিয়ে ইটবাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

রাউজানে কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ
রাউজান :: রাউজান ইউনিয়নের মানুষ মাস্ক পরবেন না? শীর্ষক মাস ব্যাপী মাস্ক বিতরণ ক্যাম্পেইন উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার রাউজান ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বি.এম জসিম উদ্দিন হিরু। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ত্রাণ ও প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ প্রকাশ চাকমা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, নূর হোসেন দুলাল, ইউপি সদস্য প্রভাষ বড়ুয়া, প্রভাত পাল কালু, রত্না চক্রবর্তী, কৃষক মহিউদ্দিন সহ আরো অনেকই। অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় সাংসদ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যথাযত ব্যবস্থা নেওয়ায় মানুষের জীবন রক্ষা পেয়েছে। তিনি বলেন, গত কিছুদিন ধরে দেশে উগ্র মৌলবাদী গোষ্ঠী মাথাছাড়া দিয়ে উঠেছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তারা দেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত এনেছে। যেকোন মূল্যে এসব স্বাধীনতা বিরোধীকে রূখে দিতে হবে। অনুষ্ঠানে মাস ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচী ও বিনামূল্য ধান বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)