শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন : হিমেল সভাপতি, সেলিম সম্পাদক নির্বাচিত
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন : হিমেল সভাপতি, সেলিম সম্পাদক নির্বাচিত
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন : হিমেল সভাপতি, সেলিম সম্পাদক নির্বাচিত

ছবি : সংবাদ সংক্রান্ত নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: উৎসবমূখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানবজমিনের প্রতিনিধি এম এ বাছিত পেয়েছেন ১৩ ভোট, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহীদ আলী আশা পেয়েছেন ৭ ভোট, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ০১ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরাদ আহমেদ পেয়েছেন ১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু পেয়েছেন ১১ ভোট, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী পেয়েছেন ৩ ভোট ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম পেয়েছেন ২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক খবর বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী পেয়েছেন ১৩ ভোট, দৈনিক আজকের হবিগঞ্জের প্রতিনিধি নাবেদ মিয়া পেয়েছেন ৮ ভোট, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
অর্থ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক স্বদেশ বার্তার প্রতিনিধি আলী হাছান লিটন পেয়েছেন ৭ ভোট।
অপর দিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নবীগঞ্জ শহরস্থ জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য ৪৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ ও যুগ্ম নির্বাচন কমিশনার সুবিনয় রায় বাপ্পি।
অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।
নির্বাচন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী প্রমূখ। শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান।





সকল বিভাগ এর আরও খবর

নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত  ৮ আসামি গ্রেফতার নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)