শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাথর বোঝাই ট্রাক উল্টে বেইলী ব্রীজে ভেঙে রাঙামাটি -বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ
পাথর বোঝাই ট্রাক উল্টে বেইলী ব্রীজে ভেঙে রাঙামাটি -বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি -বান্দরবান সড়কের বাঙ্গালহালী ইউনিয়নে পাথর বোঝা ট্রাক উল্টে বেইলীব্রীজে ভেঙে চার জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বৃহস্পতি বার সকালে ৭ টার দিকে রাঙামাটি থেকে পাথর ভোজায় ওভারলোডিং করা একটি ট্রাক বেইলীব্রীজে উঠলে বিকট শব্দে ব্রীজ ভেঙে পড়ে যায়।
এ সময় সেনবাহিনীর সদস্য রা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে রাঙ্গুনিয়া সারজা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
গাড়ি নাম্বার চট্রমেট্রো-শ ১১-২৬৯৯। সুত্রে জানা যায় ঠিকাদার কোম্পানী মালিক মের্সাস মঞ্জুরুল আলম চট্রগ্রাম ঠিকানা বলে পরিচয়।
ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেঞমং মারমা,ইউপি সদস্য নজরুল ইসলাম, বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন, রাঙামাটি সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম,ও বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির অফিস ইনচার্জ কামরুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
এ বেলিব্রীজ ভেঙে যাওয়ার ফলে বর্তমানে রাঙামাটি বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলে উদ্দীন জানান, আমরা তাৎক্ষনিক ভাবে রাঙামাটি -বান্দরবান সড়ক দ্রুত বিকল্প সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগ শুরু করতে পারি। ঘটনার পর পর বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার