বৃহস্পতিবার ● ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে তরুণী ধর্ষণের চেষ্টার অভিযোগে পুরোহিত প্রাণগোবিন্দ গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণের চেষ্টার অভিযোগে পুরোহিত প্রাণগোবিন্দ গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা এলাকার কালাকোনা গ্রামের শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরের পুরোহিত কর্তৃক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৈষ্ণব পুরোহিতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার বাঘা কালাকোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রাণগোবিন্দ দাস ওরফে ফরেস্ট চৌহান (৪৬) টাংগাইল জেলার দেলদোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরের বৈষ্ণব হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাণগোবিন্দ দাস। ধর্মীয় শিক্ষা লাভের জন্য তার কাছে প্রায়ই যাওয়া আসা করতেন এলাকার তরুণ-তরুণী সহ বিভিন্ন বয়সের হিন্দু ধর্মের অনুসারীরা।
স্খানীয়রা জানান, মন্দিরের পাশ্ববর্তী বাড়ির এক তরুণী গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য প্রাণগোবিন্দ দাসের কাছে যান। এসময় ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান প্রাণগোবিন্দ।
স্থানীয়দের অভিযোগ, পুরোহিত ও তার অপর সহযোগি কালাকোনা গ্রামের দিপংকর দেব তপন (৩৮) তরুণীকে জরুরী কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যান। সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার শুরু করেন। এ সময় আশপাশ এলাকার লোকজন ও তরুণীর আত্মীয়-স্বজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে প্রাণগোবিন্দ দাসকে এলাকাবাসী আটক করে গণধোলাই দেন। এ সময় তার সহযোগি দিপংকর দেব তপন পালিয়ে যান।
এদিকে, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে প্রাণগোবিন্দ দাস ও দিপংকর দেব তপনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১২/ ১৪-০৪-২০২১ ইংরেজি) দায়ের করেছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ