শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের জোরদার নির্বাচনী প্রচারণা
প্রথম পাতা » আন্তর্জাতিক » লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের জোরদার নির্বাচনী প্রচারণা
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের জোরদার নির্বাচনী প্রচারণা

ছবি : মোহাম্মদ অহিদ উদ্দিনলন্ডন :: রেডব্রিজ কাউন্সিলের আসন্ন উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডের লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন জোরদার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহ আগে তিনি বিরামহীন গতির এই নির্বাচনী প্রচারণা শুরু করেন।

বুধবার মোহাম্মেদ উদ্দিনের এই জোরদার নির্বাচনী প্রচারে অংশ নেন বিশিষ্ট লিবডেম নেতা সাবেক কাউন্সিলর গ্যাইনথ ডেকিনস। প্রচারণার এই সময় মোহাম্মেদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি এলাকার নানাধরনের সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মেদ উদ্দিন লক্সফোর্ডে বিরাজমান সমস্যা সমাধানে তাকে নিবাচিত করার জন্য বাসিন্দাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বুধবার সন্ধ্যায় মোহাম্মেদ উদ্দিন স্কাই বাংলা টিভির আমন্ত্রণে নির্বাচনী সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ওই সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী লক্ষ্য এবং উদ্দেশসমূহ বর্ণনা করেন। এর পর তিনি মাহে রমজান উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বিজিতদের হতাশ না হয়ে ভবিষ্যতে সফল হওয়ার জন্য জোরদার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকার শেষে মোহাম্মেদ উদ্দিন বেশ কিছুসময় তহবিল সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেন।

মোহাম্মেদ উদ্দিন বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ইলফোর্ড লেনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। দোকান মালিকদের অনেকে তাদের দোকানে মোহাম্মেদের নির্বাচনী লিফলেট রাখতে সম্মত হন।

শুক্রবার মোহাম্মেদ উদ্দিন ইটন রোডের ইসলামিক কালচারাল সেন্টার পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে তাদের সমর্থন প্রত্যাশা করেন। এ সময় মোহম্মেদের প্রচারসঙ্গী লিবডেম সমর্থকরা বাসিন্দাদের মধ্যে লিফলেট বা প্রচারপত্র বিলি করেন। মোহাম্মদ ইলফোর্ড লেনে তার প্রচার কর্মসূচি অব্যাহত রাখার কথা ঘোষণা করে শুক্রবারের মতো প্রচার শেষ করেন।

রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ১৭ এপ্রিল শনিবার মোহাম্মেদ উদ্দিন তার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেন ।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ