শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় » তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকারের যোগ্য নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বিজয়ী হয়েছে
প্রথম পাতা » জাতীয় » তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকারের যোগ্য নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বিজয়ী হয়েছে
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকারের যোগ্য নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বিজয়ী হয়েছে

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ ১৭ এপ্রিল শনিবার সকালে এক ভাচুয়াল আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ভিতর-বাইরের নানা প্রতিকুলতা মোকাবেলা করে তাজউদ্দীন আহমদ এর নেতৃত্বাধীন প্রবাসী মুজিবনগর সরকারই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদান করেছে; স্বাধীনতা সংগ্রামকে বিজয়ী করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭১ এর ১৭ এপ্রিল বাংলাদেশের ভূখণ্ডে শপথ নেয়া যুদ্ধকালীন সরকার গঠনের মধ্য দিয়ে একদিকে স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক রাজনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়, আর অন্যদিকে মুক্তিকামী দেশবাসীর কাছে সুস্পষ্ট নির্দেশনাসহ তাদের মনে বিপুল উদ্দীপনা আর সাহস সঞ্চার করে। কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আর নানা মাত্রার হীনমন্যতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও যুদ্ধকালীন সরকার তাদের প্রয়োজনীয় স্বীকৃতি ও মর্যাদা পায়নি। কেউ কেউ ছোট হয়ে যায় কি না এই ভুল ও আত্মগত অরাজনৈতিক চিন্তা ভাবনার কারণে প্রবাসী সরকারের গৌরবজনক ভূমিকাকে ধারাবাহিক ভাবে ছোট করে রাখা হয়েছে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম যে একটি জনযুদ্ধ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এটা ভালভাবে উপলব্ধি করেছিলেন। সে কারণে তিনি জনগণের সকল অংশকে এই যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তার দূরদৃষ্টি ছিল বলে ৭১ এর ১০ এপ্রিল প্রদত্ত বেতার ভাষণে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রাম কোন বিদেশী রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়।তিনি বলেন বর্তমান সরকার ও মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে বিসর্জন দিয়ে দেশকে আজ মারাত্মক অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। তিনি দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত রক্ষায় বিদ্যমান সর্বগ্রাসী দুঃশাসনের বিরুদ্ধে ব্যাপক গণঐক্য-গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে প্রবাসী বাংলাদেশ সরকারের পঞ্চাশ বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

ভার্চুয়াল এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক সোনার বাংলা পার্টির সভাপতি আব্দুন নূর, সৈয়দ হারুন-অর-রশিদ, কমিটির সদস্য সচিব ইফতেখার আহমেদ বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, পিপলস গ্রীণ পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা নির্মল বড়ুয়া মিলন, শেখ মো. শিমুল, শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু, ইমরান হোসেন প্রমুখ।

সভায় আবদুর নূর বলেন, সরকার মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত হয়েছে। সস্বাধীনতা সংগ্রামের বীরদেরকে তারা মর্যাদা দিতে পারেনি।

ইফতেখার আহমেদ বাবু বলেন, সরকার মুক্তিযুদ্ধের সুফল ভোগ করছে অথচ প্রকৃত ইতিহাস বিকৃত করে চলেছে।

বহ্নিশিখা জামালী বলেন, তাজউদ্দীন আহমদসহ যুদ্ধকালীন নেতাদেরকে ছোট করার মধ্যে কোন গৌরব নেই। বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ সম্মান দিয়েও সকল বীরদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া যায়।

বক্তারা অধিকার আর মুক্তি অর্জনে আরেকটি মুক্তিযুদ্ধের প্রস্তুতির আহ্বান জানান।

সভায় চিত্রনায়িকা কবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

বরেণ্য চিত্রনায়িকা কবরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বাংলা চলচ্চিত্রের বরেণ্য নায়িকা সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার মৃত্যুতে আমাদের রূপালী পর্দায় যে শূন্যতা সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। বিবৃতিতে তিনি বলেন, এদেশের চলচ্চিত্র আর কবরী ছিলেন একই স্বত্ত্বা। দেশের চলচ্চিত্রকে একটি শিল্প হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল। তিনি বলেন চিত্রনায়িকা কবরীকে এদেশের মানুষ তাদের একান্ত আপনজন হিসাবে গ্রহণ করেছিল। তার অনন্য অভিনয়গুণে তিনি দেশের কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন। সারা দুনিয়ার বাংলা ভাষাভাষি মানুষেরও তিনি হৃদয় জয় করেছিলেন। এদেশের নারীর দুঃখ- বেদনা-আনন্দ-আকাঙ্খা তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। দেশের চলচ্চিহত্র তার কাছে চিরঋণী হয়ে থাকবে। ব্যক্তি মানুষ হিসাবেও তিনি ছিলেন নানা গুণাবলীর অধিকারী।

বিবৃতিতে তিনি কবরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার পরিবার ও কোটি কোটি গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)