শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়ায় ভুয়া এমএইচএস ইন্ডাস্ট্রিজতে র‌্যাবের হানা
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়ায় ভুয়া এমএইচএস ইন্ডাস্ট্রিজতে র‌্যাবের হানা
রবিবার ● ১৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় ভুয়া এমএইচএস ইন্ডাস্ট্রিজতে র‌্যাবের হানা

ছবি : সংবাদ সংক্রান্তকে এম শাহীন রেজা,কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার এমএইচএস ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জেল ও জরিমানা আরোপ করে। আজ রবিবার ১৮ এপ্রিল দুপুরে কুষ্টিয়া -১২ র‌্যাব সিপিসি-১ ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সবুজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান সহ র‌্যাব-১২, সিপিসি-১ এর সদস্য ও স্যানিটারী ইন্সপেক্টর। র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর এমএইচএস ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট হ্যান্ড স্যানিটাইজার অবৈধ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছিল। সেখানে ওইসব পণ্য প্রস্তুতির সক্ষমতা না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিন জেল এবং অপর আরেকজনের এক লক্ষ টাকা জরিমানা (অনাদায়ী ১ মাসের বিনাশ্রম জেল) করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সবুজ হাসান জানান, এমএইচএস ইন্ডাস্ট্রিজ মালিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ এবং ৫৩ ধারা ভঙ্গ করেছে। তাদের প্রতিষ্ঠানে ডিটারজেন্ট, টাইলস ক্লিনার, গুড়া মশলা, হ্যান্ড স্যানিটাইজার তৈরীর করতে যে ধরনের সরঞ্জামাদি লাগে সেগুলো নেই, ল্যাব লাগে, দক্ষ কেমিস্ট লাগে যার কোনটাই সেখানে নেই। এগুলো ছাড়াই নিজেরাই এই পণ্যগুলো তৈরি করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি এই পণ্য গুলো থেকে সরকার কোন রাজস্ব পায়না। এদের কোম্পানিটাই সম্পূর্ণ অবৈধ। এই কারণে ভ্রাম্যমান আদালত উক্ত প্রতিষ্ঠানের এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজা প্রাপ্ত হলেন, শহরের হরিশংকরপুর মোল্লাপাড়া এলাকার মৃত মকসেদ আলীর ছেলে হাসান (৪০)। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরজন উত্তর লাহিনিপাড়া এলাকার লাল মোহাম্মদ এর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৯) কে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেন (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) প্রদান করেন।





আর্কাইভ