শিরোনাম:
●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে অস্ত্র ঠেকিয়ে অপহরণ : অতঃপর মুক্তিপণ আদায়
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে অস্ত্র ঠেকিয়ে অপহরণ : অতঃপর মুক্তিপণ আদায়
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়াতে অস্ত্র ঠেকিয়ে অপহরণ : অতঃপর মুক্তিপণ আদায়

ছবি: সংবাদ সংক্রান্তকে এম শাহীন রেজা. কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত কুষ্টিয়া জেলা এক সময় চরমপন্থী সন্ত্রাসীদের অভায়ারণ্য হিসাবে দেশব্যাপী ব্যাপক পরিচিত ছিল। ২০০০ সালের আগে থেকেই জন্ম নিয়েছিল একাধিক চরমপন্থী সংগঠন। তারপর থেকে প্রতিনিয়ত কুষ্টিয়া জেলায় ঘটতে থাকে টেন্ডারবাজি চাঁদাবাজি অপহরণ গুম সহ নানাবিধ অবৈধ কর্মকাণ্ড, মেতে উঠেছিল রক্তের হোলিখেলায়, শহরের অলিতে গলিতে পড়ে থাকতে দেখা গেছে মাথা কাটা লাশ। সরকারি দপ্তরের সামনে কাটা মাথা সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। ২০০৮ সাল থেকে সকল চরমপন্থী সংগঠন গুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কুষ্টিয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বাঘা বাঘা সন্ত্রাসীরা বন্দুকযুদ্ধে মারা গেলেও থেকে যায় কিছু ছিঁচকে চরমপন্থী। তখন তারা জীবন বাঁচাতে বিভিন্ন দেশে পাড়ি জমায়। বর্তমানে পালিয়ে থাকা কুষ্টিয়া সদর উপজেলা রাজাপুর গ্রামের রাশিদুল ইসলাম, আশরাফুল, আইনাল ও কাথুলিয়া গ্রামের বিল্লাল সহ একাধিক সশস্ত্র বাহিনী নিয়ে তৈরি করেছে চরমপন্থী সংগঠন। বর্তমানে রাশিদুল এর নেতৃত্বে এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। অন্যদিকে রাশিদুল দলীয় ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে সেলফি বাজ নেতা বলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। পাশাপাশি রাত নেমে আসলেই শুরু করে তাদের তান্ডব লীলা। তারই সূত্র ধরে রাশিদুল আয়নাল আশরাফুল, বিল্লাল সহ সাতজন চিহ্নিত সন্ত্রাসী গত ১৭ তারিখ রাত আনুমানিক ৮ ঘটিকা সময় কুষ্টিয়া সদর উপজেলার রাজাপুর গ্রামের শরীফ নামের এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় খয়েরপুর গ্রামের মাঠে। উক্ত মাঠে নিয়ে গিয়ে তাকে পিঠমোড়া করে বেঁধে বেধড়ক মারপিট করে বুকে দুইটা পিস্তল ঠেকিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে প্রানের ভয়ে গরু ব্যবসায়ী শরীফ তাদের মুক্তিপণের টাকা দিয়ে প্রাণ নিয়ে ফিরে আসেন। উল্লেখ্য ভুক্তভোগী শরিফের সঙ্গে কথা বললে তিনি বলেন, তার অরজিনাল বাড়ি কুমিল্লার চাঁদপুরে। গত দুই বছর আগে কুষ্টিয়া সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে একটি জায়গা ভাড়া নিয়ে প্রথমে শুরু করেছিলাম গরুর খামারের ব্যবসা। উক্ত গরুর খামারের ব্যবসায় লাভবান না হতে পেরে অবশেষে রাজাপুর গ্রামে একটি জমি ক্রয় করে সেখানে গত ৩ মাস আগে বড় আকারে একটি গরুর খামার তৈরি করি, কিন্তু এখনও বাড়ি করতে পারি নাই। খামার তৈরি করার শুরুতেই তারা আমার কাছ থেকে ঐ সন্ত্রাসী রাশিদুল বাহিনী প্রায়ই ২০,৩০,৪০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। অবশেষে তারা গত ১৭ তারিখে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে গত ১৮ তারিখ সন্ধ্যায় শরিফের গরুর খামারের পাশে এলাকাবাসীদের নিয়ে মিটিং বসে উক্ত মিটিংয়ে আশরাফুল ও রাশিদুল উপস্থিত হলেও বাকিরা কেউ উপস্থিত হয় নাই। তবে এ বিষয়ে শরিফ ভয়ে প্রথমে মুখ খুলতে রাজি হননি পরবর্তীতে তিনি প্রতিবেদক এর কাছে সম্পূর্ণ কথা খুলে বলেন। তিনি এটাও বলেন যে, তারা আমাকে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে বলে যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে মুখ খুললে তুই সহ তার পরিবার হারিয়ে যাবে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত এলাকার একাধিক বাসিন্দা প্রতিবেদককে জানান, অত্র অঞ্চলের সন্ত্রাসীরা যখন বন্দুকযুদ্ধে নিহত হচ্ছিল, ঠিক তখনই রাশিদুল সুযোগ বুঝে সিঙ্গাপুর পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে পরিবেশ শান্ত হলে সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেপরোয়া চলাফেরা শুরু করেন। সেই সাথে বর্তমান ক্ষমতাসীন দলের সাথে আঁতাত শুরু করেন এবং এলাকাতে সেলফিবাজ নেতা বলে পরিচিতি লাভ করেছে। ইতিমধ্যে এলাকাতে একটি চরমপন্থী বাহিনী তৈরি করেছে এবং তাদের কাছে প্রচুর পরিমাণে আগ্নেআস্ত্র আছে বলে আমরা জেনেছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি এই চরমপন্থী সংগঠনের নেতা সহ সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের অস্ত্র ভান্ডার উদ্ধার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)