শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় » দেশে পাঁচ কোটি গরিব মানুষ রয়েছেন, সাড়ে ১০ কোটি টাকা তাদের মধ্যে ভাগ করা হলে জনপ্রতি পাবেন দুই টাকা করে
প্রথম পাতা » জাতীয় » দেশে পাঁচ কোটি গরিব মানুষ রয়েছেন, সাড়ে ১০ কোটি টাকা তাদের মধ্যে ভাগ করা হলে জনপ্রতি পাবেন দুই টাকা করে
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে পাঁচ কোটি গরিব মানুষ রয়েছেন, সাড়ে ১০ কোটি টাকা তাদের মধ্যে ভাগ করা হলে জনপ্রতি পাবেন দুই টাকা করে

ছবি: সংবাদ সংক্রান্তঢাকা :: করোনার বিস্তার রোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত, দরিদ্র, অসচ্ছল মানুষের জন্য সাড়ে ১০ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণাকৃত এই অর্থ বাড়িয়ে ৩৫ হাজার কোটি টাকা করার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা।
বরাদ্দ বাড়ানোর দাবির কারণ হিসেবে বলা হয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী দেশে পাঁচ কোটি গরিব মানুষ রয়েছেন। সাড়ে ১০ কোটি টাকা তাদের মধ্যে ভাগ করা হলে জনপ্রতি পাবেন দুই টাকা করে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছাও’ ব্যানারে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, ‘করোনা পরিস্থিতি প্রত্যেক দিন খারাপ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু গবেষক বলছেন, মে মাসের শেষ দুসপ্তাহ ভারতীয় উপমহাদেশে খুব ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। এখন এ পরিস্থিতিতে মানুষের সঞ্চয় যা ছিল, তা ফুরিয়ে গেছে। কর্মহীন মানুষের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল গরীব মানুষের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসাব মতে, কমপক্ষে আমাদের দেশে এখন পাঁচ কোটি গরীব মানুষ আছে। সাড়ে ১০ কোটি টাকা ভাগ করলে তারা দুই টাকা করে পাবেন।’
তিনি সরকারের কাছে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করার প্রস্তাব রেখে বলেন, ‘প্রতিদিন পাঁচ কোটি গরীব মানুষকে ৫০ টাকা করে দেওয়া হোক। মনে হতে পারে গরীব দেশে এটা কীভাবে সম্ভব। পাঁচ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট থেকে ৩৫ হাজার কোটি টাকা নেওয়া খুব বেশি না। আর এটা তো শখের কোনো সেতু বা জাদুঘরের জন্য না। এটা মানুষের জীবন বাঁচানোর জন্য।’
‘মানুষকে বাঁচানোর জন্য এই সরকারের হাত দিয়ে বিদেশিদের দেওয়া বিশাল অর্থ করোনার জন্য এসেছে। তাই মাত্র সাড়ে ১০ কোটি টাকায় হবে না। ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেন। এতে আপনাদের বাজেটেও তেমন কোনো ক্ষতি হবে না। দেড় থেকে দুই শতাংশ বাজেট ঘাটতি বাড়বে, আর রিজার্ভের ওপর একটু প্রভাব পড়বে। কিন্তু এখন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মাসের রিজার্ভ প্রবৃদ্ধি আছে। আর রিজার্ভ মানুষ খায় না। মানুষকে খাবার দেন। সরকারের সেটা করণীয়,’ যোগ করেন তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এতে প্রতিটি পরিবার যা পাবে তা দিয়ে কী কিনতে পারবে? একটি বা দুটি পেঁয়াজু। সাধারণ অসহায় মানুষের সঙ্গে এ জাতীয় মস্করা করছেন প্রধানমন্ত্রী? ওনাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, এই মস্করার দিন ফুরিয়ে আসবে। আমাদের একসঙ্গে এ সরকারের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসলে ভোট ডাকাতের সরকার কখনও জনগণের হতে পারে না।’
‘যারা মুক্তিযুদ্ধের সুবিধা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা প্রধানমন্ত্রীর বিপরীতে গরীব মানুষকে সাহায্যে না নামলে একদিন আপনারাও হারিয়ে যাবেন। আপনাদেরও খুঁজে পাওয়া যাবে না,’ যোগ করেন তিনি।
আগামী সোমবার থেকে ঢাকা শহরের বিভিন্ন বাসায় গিয়ে গণস্বাস্থ্যের ভ্রাম্যমান চিকিৎসা দল করোনার চিকিৎসা দেওয়া শুরু করবে বলে জানান জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘এ দল আক্রান্তদের বাড়ির অন্তত একজনকে প্রশিক্ষণ দেবে। এতে করে যিনি প্রশিক্ষণ নেবেন তিনি করোনা কেউ থাকলে তার দেখাশোনা করতে পারবেন।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কত নির্লজ্জ হতে পারে এ সরকার। মাত্র সাড়ে ১০ কোটি টাকা গরীব মানুষের জন্য ঘোষণা করেছে তারা। সরকার কী এতোই গরীব? এজন্য প্রধানমন্ত্রীর তো লজ্জা পাওয়া উচিত। করোনার শুরুর দিকে সরকার বলছে, ৪৫ হাজার পরিবারকে আড়াই হাজার টাকা করে দেবে। এ ঘোষণার এক বছর পার হয়ে গেলো, সে টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসাব মতে ওই টাকার ৪৬ শতাংশ আগেই সরকারের দালাল-চামচারা আত্মসাৎ করেছে।’
সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘এই ৪৫ হাজার পরিবারকে টাকা দেওয়ার পদ্ধতি কী? সেটা এক সপ্তাহের মধ্যে জানাতে হবে। এক লাখ দুস্থ কৃষক পরিবারকে সাহায্য করা হবে, সাহায্য করার পদ্ধতি ও ডাটাবেজ কী হবে? এসব প্রশ্নের উত্তর দিতে হবে।’
তিনি সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে দিন মজুরদের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার দাবি জানান। যদি তা না করা হয়, তাহলে ঈদের আগে বা পরে হাজারো মানুষ নিয়ে আবার সমাবেশ করার হুশিয়ারি দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেহনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, জনসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজীজ ও রাষ্ট্রচিন্তার সদস্য রাখাল রাহা প্রমুখ।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)