শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ মাসে ৩৮ মামলা : সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনার আহ্বান
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ মাসে ৩৮ মামলা : সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনার আহ্বান
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ মাসে ৩৮ মামলা : সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনার আহ্বান

---সংবাদ বিজ্ঞপ্তি  :: বাকস্বাধীনতার অধিকার প্রয়োগ করতে গিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৩৮টি মামলার শিকার হয়েছেন বিভিন্ন ব্যক্তি।
বাকস্বাধীনতা নিয়ে কাজ করা ব্রিটিশ প্রতিষ্ঠান আর্টিকেল ১৯ গত ২৬ এপ্রিল সোমবার এই তথ্য জানায়।
আসামিদের মধ্যে অন্তত পাঁচ জন সাংবাদিক রয়েছেন উল্লেখ করে আর্টিকেল ১৯-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘যারা দুর্নীতি বা নৈতিকতার লঙ্ঘন নিয়ে সংবাদ বা মতামত প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে হওয়া মামলা ও গ্রেপ্তারের সংখ্যা দেখে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’
আর্টিকেল ১৯ জানায়, সম্প্রতিকালে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের বিরুদ্ধে ‘আমার হবিগঞ্জ’ নামের একটি পত্রিকা অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই সংসদ সদস্যের বিরুদ্ধে থাকা মন্দিরের জমি দখলের অভিযোগ নিয়ে গত ১৯ এপ্রিল পত্রিকাটি একটি প্রতিবেদন প্রকাশ করে।
আর্টিকেল ১৯’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভুক্তভোগীরা বলছেন, এমপির সরাসরি নির্দেশে পুলিশের উপস্থিতিতেই তাদের নিউজরুমে হামলা চালানো হয়।’
পরে হামলাকারীরাই উল্টো তাদের ওপর হামলার অভিযোগ এনে পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে মামলা করে।
আর্টিকেল ১৯’র বিবৃতিতে বলা হয়, খুলনা ও রংপুর সিটি করপোরেশনের দুই মেয়র তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তাদের মধ্যে খুলনার সাংবাদিক আবু তায়েবকে গত ২১ এপ্রিল গ্রেপ্তার করা হয়। তিনি এখনো জেলেই রয়েছেন।
অন্যদিকে, রংপুরের মেয়র তার দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রতন সরকার নামে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, রতন সরকারকে আগেই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এখন তিনি গ্রেপ্তার বা তার চেয়েও খারাপ কিছু ঘটার আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন।
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা এসব গ্রেপ্তার, হামলা ও মামলার তীব্র নিন্দা জানাই।’
এ ছাড়া, ‘আমার হবিগঞ্জ’ পত্রিকা অফিসে হামলার অভিযোগ তদন্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আর্টিকেল ১৯।
আর্টিকেল ১৯’র বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক ফারুক ফয়সাল বলেন, ‘দুর্নীতির ঘটনা যারা প্রকাশ করে দেয়, তাদের দমন করতে ক্ষমতাসীনরা বরাবরই ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে আসছেন।’
তিনি বলেন, ‘এই আইনে হওয়া মামলাগুলোর বেশিরভাগই ক্ষমতাসীন দলের করা। মহামারিকালে এর অপপ্রয়োগ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সমাধানে ব্যবহার করা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আইনে বলা হয়েছে, ১২০ দিনের মধ্যে এসব মামলা নিষ্পত্তি করতে হবে। সম্ভব না হলে নিষ্পত্তির জন্য আরও ৯০ দিন পাওয়া যাবে। এই লিখিত নিয়ম মানা হলে লেখক মুশতাক আহমেদকে জেলে মারা যেতে হতো না।
এ ছাড়া, সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনা করে দেখারও আহ্বান জানানো হয়েছে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)