সোমবার ● ১৭ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্য হাতির আক্রমণে রাঙ্গুনিয়াতে কৃষকের মৃত্যু
বন্য হাতির আক্রমণে রাঙ্গুনিয়াতে কৃষকের মৃত্যু
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ত্রিপুরা সুন্দরী পাহাড়ি গ্রামে বন্য হাতির আক্রমণে কাজী আবুল কাশেম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১৬ মে) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেমের ছেলে কাজী মো. মহসিন জানান, সকালে ত্রিপুরা সুন্দরী পাহাড়ি এলাকায় তাঁদের কৃষিজমিতে কাজ করতে যান তাঁর বাবা। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একদল বন্য হাতি তাঁকে আক্রমণ করে। একটি হাতি পিষ্ট করে তাঁকে। স্থানীয় কৃষকরা জানান, ধান পাকলে বন্য হাতির দল প্রতিবছর লোকালয়ে নেমে আসে।
এ সময় হাতির দল ফসলেরও ব্যাপক ক্ষতি করে। বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে হাতি। হাতিগুলো তাড়াতে বন বিভাগ কাজ করছে।





রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব