শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মোকাব্বির
প্রথম পাতা » সকল বিভাগ » তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মোকাব্বির
বুধবার ● ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মোকাব্বির

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম। মো. আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্যই এলাকার জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। মানুষের পবিত্র আমানত রক্ষা করে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গ্রহন করা সকল প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বুধবার (২৬মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন উপজেলার বিভিন্ন এলাকার ৫টি সড়কের সংস্কার কাজের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলো বলেন।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার।
উদ্বোধনকৃত সড়কগুলো হল- প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার রামপাশা-রাজাগঞ্জ-উত্তর বিশ্বনাথ-লামাকাজী ইউপি সড়ক (২ কিলোমিটার), প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বৈরাগীবাজার জিসি-দৌলতপুর ইউপি ভায়া জগদীশপুর সড়ক (৫৫০ মিটার), প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে গুলচন্দ বাজার-ভূরকি বাজার-বাংলাবাজার সড়ক (২ কিলোমিটার), প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে দশঘর ইউপি-লহরী-মাছুখালি বাজার সড়ক (২ কিলোমিটার), প্রায় ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে বাগিছা বাজার-কজাকাবাদ সড়ক (প্রায় ৩ কিলোমিটার)।
অনুষ্ঠানগুলোতে এমপি মোকাব্বির খানের সাথে পৃথক স্থানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন, ফখরুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রদিপ চন্দ্র দেবনাথ, রহিদুল ইসলাম (রাজস্ব), উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন, দেওকলস ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুল মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার পাবেল সামাদ, জুবেল আহমদ, মুহিত চৌধুরী, নূর আলী, সাবুল আহমদ, তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমান, শিক্ষক মাওলানা হরমুজ আলী, আলতাফুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের প্রমুখসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)