শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » খুলনা » বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
প্রথম পাতা » খুলনা » বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
বুধবার ● ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী

ছবি : সংগৃহীত বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই লাইটার জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।
আজ বুধবার ২৬ মে সাগরে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর এমভি সানভ্যালি-৪ নামের লাইটার জাহাজটি সন্ধান পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১২ নাবিককে উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড্যান্ট ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফী।
১২ নাবিককে উদ্ধার করে প্রথমে বিমান বাহিনীর তত্ত্বাবধানে জহুরুল হক ঘাঁটিতে আনা হয়। এরপর সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে তাদের জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ২৫ মে রাতে এমভি সানভ্যালি-৪ লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ভাঙা পাথর নিয়ে ঢাকায় উদ্দেশ্যে রওনা করে। ঢাকা যাওয়ার পথে গভীর রাতে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায়।

উদ্ধার নাবিকরা জানিয়েছেন, উত্তাল ঢেউয়ের কারণে দুইটি হ্যাচ ভেঙে জাহাজটিতে পানি ঢুকে যায়। এরপর তলা ফেটে জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। জাহাজটি যেখানে ডুবে যাচ্ছিল আমরা সেটি নিশ্চিত করে বলতে পারছিলাম না। যে কারণে এক পর্যায়ে আমরা বাঁচার আশায় ছেড়ে দিয়েছি। কিন্তু বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার অনেক কষ্ট করে আমাদের অবস্থান শনাক্ত করে। পরে তারা ঝুঁকি নিয়ে আমাদের উদ্ধার করে।
ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেলে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু রাত ১১টার দিকে সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে জাহাজের বিভিন্ন অংশ ভেঙে যায়। এসময় জাহাজে থাকা নাবিকরা তাদের উদ্ধারে আকুতি জানান। এমন খবরে বুধবার সকালে উদ্ধার অভিযানে যায় বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার। এরপর কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জাহাজ ডুবে যাওয়ার পর দীর্ঘ ১৪ ঘণ্টা নাবিকরা সাগরে ভাসছিল। তখন সাগরে ৬৫ থেকে ৭০ কিলোমিটার বেগে বাতাস প্রবহমান ছিল। যে কারণে আমাদের অনেক কিছু বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হয়।





খুলনা এর আরও খবর

পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
আজ সেই ভয়াল ১৫ নভেম্বর  : সিডরের ১৫বছর আজ সেই ভয়াল ১৫ নভেম্বর : সিডরের ১৫বছর
স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি
জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)