শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
প্রথম পাতা » খুলনা » জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
প্রথম পাতা » খুলনা » জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক

ছবি: সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: আজ খুলনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ধারাবাহিক প্রাকৃতিক বিপর্যয় এবং সরকারের ভুল ও আত্মঘাতি উন্নয়ন কৌশলের কারণে সরকারের ও আত্মঘাতি ভুল কৌশলের কারণে দেশের দক্ষিণাঞ্চল নানাভাবে বিপর্যস্ত। ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষিজমি অনুর্বর ও নষ্ট হয়ে যাওয়া, অপরিকল্পিত চিংড়ী চাষ, মিঠা পানির অভাব কৃষিকে বিপর্যস্ত করে তুলেছে। সুন্দরবনে ধারাবাহিক অগ্নিকান্ড ও বনভূমির জবরদখলে বনপর্যায়ক্রমে উজাড় হয়ে যাচ্ছে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ উপকুলবর্তী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসমূহ সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলে প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য বিনাশে বড় ভূমিকা রাখছে। এসব প্রকল্প পুরোদমে চালু হলে মাটি, পানি, বায়ু দূষিত হয়ে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নিপতিত হবে।
কমরেড সাইফুল হক বলেন, এমনিতেই দেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বিপদগ্রস্ত। তার উপর এসব প্রকল্প চালু হলে তা বড় ধরনের বিপদ ডেকে আনবে। তিনি অনতিবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ দক্ষিণাঞ্চলের জন্য বিপর্যয় সৃষ্টিকারী সকল অপতৎপরতা বন্ধের আহ্বান জানান।

তিনি দেশের দক্ষিণাঞ্চলের জন্য একটি জাতীয় কমিশন গঠন এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত থোক বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকালে পার্টির খুলনা জেলা কমিটির সভায় তিনি উপরোক্ত রাখেন।

পার্টির খুলনার শিববাড়ীতে জেলার প্রবীণ নেতা মনিরুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন কান, শাহাদাৎ হোসেন, মোসাম্মৎ সবে, লামিয়া আকতার ও আবদুল ওহাব প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)