শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আসামির আত্মহত্যা
খাগড়াছড়ি জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আসামির আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা কারাগারের বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে আসামি মিলন বিকাশ ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।
আজ শুক্রবার ২৮ মে ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কারা সূত্রে জানা যায়, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় পর্ণগ্রাফি মামলার আসামি মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মাদ রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে নিহত মিলনসহ আরও ২২জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে।
ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় খাগড়াছড়ি জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্তি দায়িত্ব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতে এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের