শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে রাস্তা সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগ
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাইয়ে রাস্তা সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগ
শুক্রবার ● ২৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে রাস্তা সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ। নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাত্র ২ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় পানির দামে তাদের ধান ও অন্যান্য পণ্য বিক্রি করতে হচ্ছে।
জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর হয়ে তারাটিয়া ছোটডাঙ্গা বাজার পর্যন্ত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। মির্জাপুর, হাতিয়াপাড়া, তারাটিয়া বড়ডাঙ্গা, ছোটডাঙ্গা, উচলকাশিমপুর ও ঝনঝনিয়াসহ বেশ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। বিশেষ করে তারাটিয়া ছোটডাঙ্গাতে একটি বাজার গড়ে উঠায় প্রতিদিন সকাল বিকেল শত শত মানুষ এ রাস্তা দিয়ে ওই বাজারে যাতায়াত করে থাকেন। এদিকে ওইসব গ্রামের লোকজনের মির্জাপুর হয়ে উপজেলার সাথে যোগাযোগের জন্য এ রাস্তা ব্যবহার করতে হয়। বিভিন্ন দিকে থেকে রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন থেকে রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ওই এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন জায়গায় হাটু পানি জমে যায়। এছাড়াও রাস্তার সর্বত্র কর্দমক্ত হয়ে যায়। ফলে ওই রাস্তা দিয়ে কোন যানবাহন বা মালবাহী ভ্যানও চলাচল করতে পারে না। এমনকি পয়ে হেঁটে চলাচলও সম্ভব হয় না। কোন প্রকার যানবাহন চলাচল করতে না পারায় ওই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় পানির দামে তাদের ধান ও অন্যান্য পণ্য বিক্রি করতে হয়।
ঝনঝনিয়া গ্রামের মো. বেলাল হোসেন বলেন, আমাদের চলাচলের এবং কৃষিপণ্য বাজারজাতের জন্য একমাত্র রাস্তাটি যুগ যুগ ধরে বেহাল দশা হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে যায়। এ জন্য রিক্সা-ভ্যানসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। রাস্তা সমস্যার কারনে আমাদের ধান ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি। হাতিয়াপাড়া গ্রামের আব্দুস ছালাম বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এ রাস্তার বেহাল দশা হয়ে থাকলেও কেউ নজর দেন না। রাস্তা সমস্যার কারনে অসুস্থ্য রোগীদেরকেও আমরা যথা সময়ে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নিতে পারি না। বৃহত্তর জনগোষ্ঠির স্বার্থে দ্রুত মির্জাপুর থেকে ছোটডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, রাস্তাটিতে পূর্বে ইটের সোলিং করা হয়েছিল। বিভিন্ন স্থানের ইটগুলো উঠে যাওয়ায় সমস্যা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই রাস্তাটি আবারও সংস্কার করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)