শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
রবিবার ● ১৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতীকি ছবিগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের প্রচার প্রচারনা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শনিবার সকাল থেকে লেবুবুনিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে প্রচারে বাধা ও সমর্থকদের মারধরের অভিযোগ করেছেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমানের। তবে অভিযোগ অস্বীকার করে এসব নির্বাচনী অপকৌশল বলে জানিয়েছেন নৌকা প্রতিকে সৈয়দ মাইনুল হায়দার নিপু। সরেজমিনে লেবুবুনিয়া বাজারে গেলে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উভয় পক্ষ গণসংযোগের ঘোষণা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাখাওয়াত হোসেন, রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ মহড়া দেয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। আগামী ২১ জুন এ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সৈয়দ মাইনুল হায়দার নিপু, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মো. সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মো. নুরুল ইসলাম। তবে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে লড়াই চলছে নৌকা প্রতিকে সৈয়দ মাইনুল হায়দার নিপু এবং আনারস প্রতিকের মো. সিদ্দিকুর রহমানের নেতাকর্মীদের মধ্যে। আনারস প্রতিকের সমর্থক মুজিবুর রহমান বাদশা জানান, শুক্রবার বিকেলে হালদারখালী থেকে আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সামনে একটি নৌকার মিছিল আসে। রাস্তার পাশে দাড়িয়ে মিছিলটি দেখা অবস্থায় তিনি সিদ্দিক চেয়ারম্যানের লোক বলে অতর্কিত হামলা চালিয়ে মারধর করতে শুরু করে। দৌড়ে ধান ক্ষেতে পড়লে সেখানে ৬/৭জন গিয়ে আমাকে কিল-ঘুষি মারতে থাকে। ওদের কাছ থেকে দৌড়ে জীবন রক্ষার চেষ্টা করলে পুনরায় মারধর করে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান অভিযোগ করে জানান, প্রচারনার শুরু থেকেই প্রতিপক্ষরা তার নির্বাচনী অফিস ভাঙচুর- উচ্ছেদ, সমর্থকদের মারধর ও প্রচারে বাধা দেয়া হচ্ছে। সাতুরিয়া দিঘির পাড় এলাকায় গণসংযোগে গিয়ে সদস্য প্রার্থী ফয়সাল হোসেন হিমেলের নির্বাচনী কার্যালয়ে বসলে কিছুক্ষণ পরে প্রতিপক্ষের লোকজন গিয়ে ভাংচুর করে চেয়ার নিয়ে যায়। হালদারখালী এলাকায় নৌকার মিছিল থেকে সমর্থক মুজিবুর রহমান বাদশার উপর হামলা, লেবুবুনিয়া বাজারে শিক্ষক লুৎফর রহমানকে আহত, ইদুর বাড়ি এলাকায় পান্নু নামের এক কর্মীকে মারধর করা হয়েছে। তিনি আরো অভিযোগ করে জানান, নৌকা প্রতীকে নির্বাচন করে বিগত ১০বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে যেসব দাগি, ডাকাত, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এলাকায় ঢুকতে পারেনি সেসব লোকজন নিয়ে প্রতিপক্ষ নির্বাচনী কর্মকান্ড চালাচ্ছে। এতে সাধারন মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। তিনি ইউএনও ও ওসির কাছে আবদেন করলেও কোন ব্যবস্থা না নিয়ে শুধুই আশ^াস দিচ্ছেন। নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মাইনুল হায়দার নিপু জানান, তার ব্যক্তিগত প্রতিপক্ষদের সাথে তার ঝামেলা হচ্ছে। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ নির্বাচনী অপকৌশল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার নামে এসব অভিযোগ দিয়ে অপপ্রচার করছেন। আমি তার বিরুদ্ধে কোন অভিযোগ দিবো না। এসব অপপ্রচারের নিন্দা জানাই। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভাঙচুর বা মারধরের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহলে রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)