শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে প্রথমবারের মতো ‘স্থাপত্যে বর্ষা’ শীর্ষক ভার্চুয়ালি বর্ষাবরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে প্রথমবারের মতো ‘স্থাপত্যে বর্ষা’ শীর্ষক ভার্চুয়ালি বর্ষাবরণ
বুধবার ● ১৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে প্রথমবারের মতো ‘স্থাপত্যে বর্ষা’ শীর্ষক ভার্চুয়ালি বর্ষাবরণ

ছবি: সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের ‘১৯ আবর্তের শিক্ষার্থীদের আয়োজনে ‘স্থাপত্যে বর্ষা’ শিরোনামে ভার্চুয়ালি আষাঢ়ের প্রথম দিন আনন্দঘন পরিবেশে উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি শ্রী কানু কুমার দাশ, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. মৈনাক ঘোষ, আই.এ.বি. চট্টগ্রাম চাপ্টারের কোষাধ্যক্ষ স্থপতি বিজয় তালুকদার, চুয়েট স্থাপত্য বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভিকায় সূচনা বক্তব্য রাখেন স্থপতি শ্রী কানু কুমার দাশ। এরপর শুরু হয় শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান্র্ এতে গান পরিবেশন করেন ‘১৭ আবর্তের রীতিকা বিশ্বাস, ফারিয়া মতিন সানজিদা, মৌমিতা অধিকারী, ‘১৮ আবর্তের ফৌজিয়া আফরোজ বুশরা, শাহারিয়ার মাহমুদ তামজীদ, ‘১৯ আবর্তের মানতাকা জুননুরাইন আদৃত, স্বর্ণা বনিক পাপিয়া। নৃত্য পরিবেশন করেন ‘১৭ আবর্তের ফাইজা আলম নুহি, ‘১৯ আবর্তের সুমাইয়া নাফিস রাফা এবং অনিন্দিতা দাশ এবং আবৃত্তি পরিবেশন করেন নাজিফা আনজুম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থাপত্য বিভাগের সম্মানিত শিক্ষকম-লীর অসাধারণ সব পরিবেশনা। আবৃত্তি করেছেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজ আল-মামুন এবং একক গান পরিবেশন করেন সহকারী অধ্যাপক দেবশ্রী মন্ডল এবং অমিত ইমতিয়াজ। একক পরিবেশনার পরপরই উপস্থিত সকল শিক্ষকের সমবেত কন্ঠে পরিবেশিত হয় ‘এই মেঘলা দিনে একলা’ গানটি। যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এ পর্বটি সঞ্চালনা করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক তাজিয়া রহমান। এরপর ‘১৬ আবর্তের ওমকার দত্ত জয় তার নিজের লেখা ইতিহাসভিত্তিক একটি কবিতা পাঠ করেন। সবশেষে বর্ষাভিত্তিক চুয়েটের স্থিরচিত্র নিয়ে একটি ভিন্নধর্মী ডকুমেন্টারি উপস্থাপন করেন ‘১৯ আবর্তের শর্মিষ্ঠা রায়। এর মাধ্যমে যেন নতুন করে উপস্থিত সবার মাঝে নিজের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আকুলতা অনুভব করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থাপত্য ‘১৯ আবর্তের দীপ্তিমান দাশ, জারিন তাসনিম রোদশি, মানতাকা জুননুরাইন আদৃত, নাজিফা আনজুম এবং ফারদিন হাসান আবিদ।





আর্কাইভ