বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিনামূল্যে ভায়া টেষ্ট পরীক্ষার উদ্বোধন
আত্রাইয়ে বিনামূল্যে ভায়া টেষ্ট পরীক্ষার উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভায়া টেষ্ট (জরায়ুতে ক্যান্সার) পরীক্ষার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপির সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্্র প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, আরএমও ডা. আরিফ হাসান, ডা. জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, সরকারী ছুটির দিন বাদে সব দিন এ পরীক্ষা চলবে। ৩০ থেকে ৬০ বছর বয়সী মেয়েরা এবং যে সকল মেয়ের বিয়ের বয়স ১০ বছর হয়েছে তারাও পরীক্ষা করাতে পারবেন । পরীক্ষা করাতে রোগীকে জাতীয় পরিচয় পত্র সাথে আনতে হবে। বল্য বিয়ের কারনে এ রোগের সংখ্যা বাড়ছে বলে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে না দিতে অভিভাবকদের আহবার জানান তিনি।





আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর