শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন
বুধবার ● ১৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা কুষ্টিয়া, জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের, মৃত্যু হয়েছে ৩ জনের। কুষ্টিয়ায় অতীতের সব রেকড ভেঁঙ্গে একদিনে সর্বোচ্চ ৯৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে চলতি বছরে এটাই সর্বোচ্চ ৯৮ জন শনাক্ত। মঙ্গলবার রাতে জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, করোণা শনাক্তের হার ৪২.০৬ শতাংশ। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৭০ জন এবং হোম আইসোলেশনে আছেন ৭৪৭ জন। তথ্য মতে কুষ্টিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮১৭ জন।কুষ্টিয়া জেলায় করোণা পরীক্ষা, শনাক্তকৃত রুগী, রিকোভারী এবং মৃত্যু সংক্রান্ত তথ্য অনুযায়ী, অদ্যাবদি পজিটিভ রোগীর সংখ্যা ৫৮৩৪ জন। অদ্যবদি রিকোভারী রুগীর সংখ্যা ৪৮৮২। মৃত্যুবরণ করেছেন ১৩৫ জন।

মঙ্গলবার রাত ১০ টার সময় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম প্রতিনিধিকে বলেন, করোনা ভাইরাস শনাক্তের শুরু আজ অদ্যাবদি কুষ্টিয়ায় এই প্রথম একদিনে সর্বোচ্চ ৯৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের সব রেকড ভেঁঙ্গে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় করোনা ভাইরাস ভয়াবহ থেকে আরোও ভয়ঙ্কর রুপ ধারন করার পথে। কুষ্টিয়াবাসীকে আরো সচেতন হতে হবে। কুষ্টিয়ার মানুষের চিকিৎসা সেবাই আমরা সর্বাত্মক চেষ্টা করছি। কিন্তু করোনার যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা কুষ্টিয়াবাসী না মানার কারণে দিন দিন শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, আগামীকাল বুধবার ৫ দিন ধরে কঠোর বিধিনিষেধের পথে প্রবেশ করবে। এরপরও কেন রোগীর সংখ্যা বাড়ছে, তা গবেষণা করা প্রয়োজন। সংক্রমণ ঠেকাতে কঠোর থেকে কঠোর লকডাউনের মতো ব্যবস্থা নেওয়া দরকার।

কুষ্টিয়া সদর হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন, এভাবে আক্রান্তের রুগীর সংখ্যা বাড়তে থাকলে সেবা প্রদান করা কঠিন হয়ে যাবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকলেও এদিক–সেদিক করে চালানো কঠিন হয়ে গড়েছে। করোনা রুগীর চিকিৎসা আমাদের সকল ডাক্তার নিরলস ভাবে সেবা দিয়ে আসছে। তবে অতিরিক্ত রুগীর চাপে হিমশিম হতে হচ্ছে ।

এদিকে কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি করোণা সংক্রমনের হার বৃদ্ধি জনিত কারণে মঙ্গলবার রাত আট সময় কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম এঁর সভাপতিত্বে করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় জুম ক্লাউড মিটিংস অ্যাপে সংযুক্ত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপি ও পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ (পিপিপিএ), প্রধানমন্ত্রীর কার্যালয় এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ। উক্ত সভায় সংযুক্ত থেকে মাননীয় সংসদ সদস্য এবং সচিব মহোদয় কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও উক্ত সভায় জুম ক্লাউড মিটিংস অ্যাপে সংযুক্ত ছিলেন সম্মানিত পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)