শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার অপরিকল্পিতভাবে লকডাউন দিচ্ছে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার অপরিকল্পিতভাবে লকডাউন দিচ্ছে : সাইফুল হক
মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার অপরিকল্পিতভাবে লকডাউন দিচ্ছে : সাইফুল হক

---সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মহামারী দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যর্থতা ও লেজে গোবরে অবস্থার জন্যই দেশের মানুষকে এখন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই সরকারকে এখন অপরিকল্পিত লকডাউন আর শাটডাউনের ঘোষণা দিতে হচ্ছে। শ্রমজীবী-দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউনকে সাধারণ মানুষ নিজেদের উপর জুলুম আর অত্যাচার হিসাবেই বিবেচনা করছে। তিনি বলেন, লকডাউন দিয়ে তামাশা করা যাবে না। লকডাউন কার্যকরি করতে হলে কোন অজুহাত ছাড়া সরকারকে শ্রমজীবী মেহনতিদের দায়িত্ব নিয়ে তাদের কাছে খাদ্য ও নগদ টাকা পৌঁছাতে হবে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন মহামারীর এই দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিকসা অটো বন্ধ করার সিদ্ধান্ত চরম হঠকারী ও নিষ্ঠুরতা। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেড় থেকে দুই কোটি মানুষ জীবিকা হারিয়ে বিপদে পড়বে। তিনি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।

তিনি ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের জন্য গভীর শোক জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বানের দাবি জানান। তিনি বলেন ঢাকা মহানগরে অনেকগুলো এলাকাতেই এই ধরনের মারাত্মক বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তিনি অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেবার দাবি জানান।

আজ সকালে তিনি পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এই আহ্বান জানান।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, মো. ইমরান হোসেন, জোনায়েত হোসেন, আবুল কালাম ও মো. রিয়েল প্রমুখ।

সভায় মগবাজার বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয়। সভায় পার্টির ঢাকা মহানগরের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)