রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ী পরিদর্শনে পুলিশ সুপার
বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ী পরিদর্শনে পুলিশ সুপার
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ী পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
আজ ২৫ জুলাই রবিবার সকাল ১১ টায় তিনি ক্যাম্প পরিদর্শনে এসে ক্যাম্প প্রাঙ্গণে আম গাছের চারা রোপণ করেন।
ঈদ পরবর্তী পুলিশ সদস্যদের সাথে ঘন্টাব্যাপী মত বিনিময় করেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলার পাশা পাশি সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর-কাপ্তাই সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ও বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।





২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি