শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক আবু জাফর সাবু
প্রথম পাতা » করোনা আপডেট » করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক আবু জাফর সাবু
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক আবু জাফর সাবু

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: জীবনযুদ্ধে হেরে গেলেন গাইবান্ধার সাংবাদিক আবু জাফর সাবু। করোনায় আক্রান্ত হয়ে ৮ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পাঁচ দশকের অন্যতম প্রবন্ধক, কবিতা ও ছাড়াকার এই সাংবাদিক নেতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫মিনিটে বগুড়ার টিএমএসাসে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আবু জাফর সাবুর ছেলে আবু কায়সার শিপলু খবরটি নিশ্চিত করেছেন।

গত ২০ আগস্ট (শুক্রবার) সাংবাদিক আবু জাফর সাবুর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ আগস্ট (শনিবার) ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দিবাগত রাত ১২টা ১৫মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ রবিবার (২৯ আগস্ট)বেলা ১২টায় তার মরদেহ গাইবান্ধা প্রেসক্লাবে নেয়া হয়। সেখানে আবু জাফর সাবুর দীর্ঘদিনের সাংবাদিক সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বাদ যোহর গাইবান্ধা গোরস্থানজামে মসজিদে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সাংবাদিক আবু জাফর সাবুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আবু জাফর সাবু ছিলেনগাইবান্ধার সাংবাদিকদের বাতিঘর। গাইবান্ধায় সাংবাদিকতার পেশাগত মানকে যারা প্রতিষ্ঠা করেছেন, আবু জাফর সাবু তাদের মধ্যে অন্যতম। সাংবাদিক নেতা হিসেবে আবু জাফর সাবু অত্যন্ত সাহস ও মুন্সীয়ানার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন।

আবু জাফর সাবুর জন্ম ১৯৪৮ সালের ২৭ জুন গাইবান্ধা জেলা শহরে। পিতা নাট্যব্যক্তিত্ব আব্দুর রশীদ মা লুৎফুন নেছা। দুজনেই সরকারি চাকুরিজীবি ছিলেন। পারিবারিক জীবনে স্ত্রী সুফিয়া খাতুন, তাঁর দুই ছেলে আবু সুফিয়ান রনি ও আবু কায়সার শিপলু। একমাত্র মেয়ে জাফরিন আকতার সুমি।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)