শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » পোকা নিধনে ‘আলোক ফাঁদ’
প্রথম পাতা » কৃষি » পোকা নিধনে ‘আলোক ফাঁদ’
শনিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোকা নিধনে ‘আলোক ফাঁদ’

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পোকা-মাকড় নিধনের পরিবেশবান্ধব প্রযুক্তি ‘আলোক ফাঁদ’র (লাইট ট্র্যাপ) ব্যবহার বেড়েছে উপজেলায়। ফসলি জমি পোকামুক্ত করতে কীটনাশকের বিকল্প এ প্রদ্ধতি কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

আলোক ফাঁদের মাধ্যমে ফসলের মাঠে পোকা-মাকড়ের উপস্থিতি যাচাই ও নিয়ন্ত্রণ করছেন তারা। স্বল্প খরচের এ কৌশল ব্যবহারে একদিকে আর্থিক ভাবে লাভমান হচ্ছেন কৃষককূল, অন্যদিকে ক্ষতিকর কীটনাশক থেকে রক্ষা পাচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৮ ইউনিয়নে চলতি বছরে আমন ধানের আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫ হেক্টর। গত বছরও ছিল একই লক্ষমাত্রা।

এবার ফসলি ক্ষেতের ক্ষতিকারক পোকা নিধনে উপজেলার ২৪টি ব্লকের সব ক’টিতেই ১০টি করে ২৪০ ‘আলোক ফাঁদ’র বসানো হয়েছে। সপ্তাহে একদিন (প্রতি বুধবার) এর মাধ্যমে পোনা দমন করছেন কৃষকরা। পাশাপাশি ৮০ শতাংশ জমিতে পার্চিং পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, আমন ধানের আবাদি জমির ফাঁকা স্থানে আলোক ফাঁদ তৈরি করেছেন কৃষকরা। বাঁশের তিনটি খুঁটি ত্রিকোনাকার করে মাটিতে পুঁতে, খুঁটির মাথায় ঝুলিয়ে রাখা বৈদ্যুতিক বাল্ব। এর নীচে রাখা পাত্র।

এতে কেউ রেখেছেন ডিটারজেন্ট মিশ্রিত কেউবা কেরোসিন মিশ্রিত পানি। অনেকে আবার হারিকেন ও সৌর বিদ্যুতের বাতি জ্বালিয়ে ফাঁদ তৈরি করেছেন।

সন্ধ্যা নামলেই ‘আলোক ফাঁদ’র আলোয় আলোকিত হয় ক্ষেতেই আইল। তখন জ্বলমলে আলোয় আকৃষ্ট হয়ে, পোকা-মাকড় উড়ে এসে পাত্রে রাখা পানিতে পড়ে মারা যায়। এছাড়াও একাধিক কৃষকের ক্ষেতে পার্চিং পদ্ধতি ব্যবহার করতে দেখা যায়।

গাছের ডাল ও বাঁশের কঞ্চি ক্ষেতে পুঁতে রেখেছেন তারা। এগুলোতে পাখিরা বসে সাবাড় করবে, ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড়।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক জাবের আহমদ সাংবাদিকদের বলেন, আলোক ফাঁদ ব্যবহারে, স্বল্প খরচে আমরা ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় দমন করতে পারছি। এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ও আর্থিক ভাবে সাশ্রয় হচ্ছে আমাদের।

এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ধানের জমিতে ক্ষতিকারক পোকা-মাকড়ের উপস্থিতি নির্ণয়ে আলোক ফাঁদের বিকল্প নেই।

এর মাধ্যমে জমিতে কী কী ক্ষতিকর ও উপকারি পোকা-মাকড় রয়েছে তা শনাক্ত করে ক্ষতিকর পোকা নিধনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

বিশ্বনাথে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্ক

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে অস্বাভাবিক হারে বেড়ে চোরের উপদ্রব। রাত নামলেই উপজেলার কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনা।

খোয়া যাচ্ছে বাসাবাড়ি, সরকারি প্রতিষ্ঠানের ফ্যান ও টিউবয়েল আর কৃষকের গবাদি পশু। চোরেরা হানা দিচ্ছে ছোট-খাটো ব্যবসা প্রতিষ্ঠানেও।

এমনকি, রেহাই পাচ্ছেনা মসজিদ, মন্দির। তালা ভেঙ্গে ধর্মীয় এসব উপাসনালয় লুট করছে চোরচক্র। শীত নামার আগেই চোরের এমন উপদ্রবে আতঙ্ক বিরাজ করছে জনমনে।

হয়রানি এড়াতে অধিকাংশ ঘটনায় মামলা হয়না থানায়। হলেও অধরা থেকে যায় চোর সিন্ডিকেট।

সূত্র জানায়, গেল শুক্রবার রাতে (১৭ সেপ্টেম্বর) উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের কৃষক সাহিদ আলীর গবাদি পশু নিয়ে চোরেররা।

এর আগে দিন বৃহষ্পতিবার একই রাতে ইউনিয়নের বরুনী গ্রামের দুটি মসজিদে চুরি সংগঠিত হয়। পূর্ব বরুনী পশ্চিম ও পূর্ব বরুনী জামে মসজিদে চোরেরা তালা ভেঙ্গে ক্যাশবাক্স ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

একই কায়দায় গেল ১৫ সেপ্টেম্বর চুরি হয় উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বায়তুন নূর জামে মসজিদে। এর আগে ক’দিন আগে চুরি হয় কাদিপুর লামারচক গ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশসহ মালামাল ও কাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের সিলিংফ্যান ও মূল্যবান জিনিসপত্র।

গেল ২রা সেপ্টেম্বর উপজেলার ভল্লবপুর গ্রামে দু’রাতে চুরি হয় ৭টি টিউবওয়েল। পরদিন ভোরে পালানোর সমসয় টিউবওয়েলসহ দুই চোরকে আকট করে পুলিশে দেয় জনতা।

অনেকেই জানান, মাদকের অবাদ বিস্তারের কারণে দিনদিন উঠতি বয়সি তরুণেরা আসক্ত হচ্ছে। নেশার টাকার জোগান দিতেই জড়িয়ে পড়ছে চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, চুরি-ডাকাতি রোধে পুলিশ জোরালো ভাবেই কাজ করছে। ইতিমধ্যে চারজন চোর ও একজন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ