শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » মিথ্যা মামলা করে নিজেই এখন জেল হাজতে
প্রথম পাতা » অপরাধ » মিথ্যা মামলা করে নিজেই এখন জেল হাজতে
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিথ্যা মামলা করে নিজেই এখন জেল হাজতে

প্রর্তীকি ছবি বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করে রামপাশা ইউনিয়ন বিএনপির নেতা জমির আলী নিজেই এখন জেল হাজতে।

জানা গেছে, উপজেলার পালেরচক গ্রামের মৃত হাজি ইর্শ্বাদ আলীর ছেলে জমির আলী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ জুলাই জমির আলী তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী ছইল মিয়া ও মনছুর মিয়ার বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলা করেন।

সিলেটের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সেটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এরপর জমির আলী নারাজি দিলে সিআইডির অন্য কর্মকর্তা এসআই রোকেয়া খানম ওই মামলাটি ফের তদন্ত করেন। ২০২১ সালের ২৫ মার্চ তিনিও ওই মামলা মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দেন।

সেই সঙ্গে জমির আলীকে পেনাল কোডের ২১১ ধারায় অভিযুক্ত করে প্রসিকিউশন দেওয়ার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। ওইদিনই বিচারক জমির আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি কর্মকর্তাকে আদেশ দেন।

এরপর এসআই রোকেয়া খানম জমির আলীর বিরুদ্ধে আদালতের নির্দেশে নন জিআর মামলা করেন। গত বুধবার ওই মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতে হাজিরা না দেওয়ায় জমির আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পর দিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে সিআইডি কর্মকর্তা এসআই রোকেয়া খানম সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে জমির আলীর বিরুদ্ধে তিনি মামলা করেছেন ঠিকই, কিন্তু পরে কি হয়েছে তা তার জানা নেই বলে তিনি জানান।

বিশ্বনাথে দুই যুবকের ৬ মাসের সশ্রম কারাদন্ড

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ৪বছর আগে মারামারি মামলার রায়ের পর উচ্চ-আদালতে আপিল করেন আসামিরা। আপিলের ৪বছর ৫মাস পর আবারও সেই একই রায় দেওয়া হয়।

রায় পুনর্বহালের পর বুধবার (৬ অক্টোবর) সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাওসার আহমদের আদালতে আত্মসমর্পন করেন ৩২৩ ধারার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া যুবক শহিদ মিয়া (৩৯) ও সামছুর রহমান ওরফে সামছুল (২৭)।

ওইদিন বিচারকের নির্দেশে তাদের দু’জনকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত শহিদ সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ পশ্চিমগাঁওয়ের মৃত শরিফ উল্লাহর ছেলে আর সামছুর রহমান ওরফে সামছুল একই গ্রামের আজমান আলীর ছেলে।

মামলার রায় সূত্রে জানাগেছে, ২০২১ সালের ১৮ আগস্ট অভিযুক্তদের আপিল মামলাটি খারিজ করে রায় পুনর্বহাল রেখে আবারও ওই দুই যুবকে অভিযুক্ত করে রায় দেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিজ্ঞ বিচারক মিজানুর রহমান ভূঁইয়া, (ফৌজদারী আপিল মামলা নং ১২৭/২০১৭ইং)।

রায়ে আপীলকারী ওই দু’জনকে আত্মসমর্পনের নির্দেশসহ দন্ডবিধির ৩২৩ ধারার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ৬মাসের সশ্রম কারাদন্ড এবং ৫০০টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

আর ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় অপর আসামি আজমান আলী, আলমাছ আলী, শামীমুর রহমান শামীম, ইউনুছ আলী, আব্দুল মতিন, সুহেল মিয়া, জুয়েল আহমদ, আব্দুল লতিফ, দবির মিয়া ও হাজী আব্দুল মনাফসহ ১০জনকে খালাছ প্রদান করা হয়।

তার আগে ২০১৭ সালের ৫মার্চ সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালাত নং ১এর বিজ্ঞ বিচারক কাজী আব্দুল হান্নান ওই দু’জনকে অভিযুক্ত করে একই রায় প্রদান করেছিলেন।

২০১১ সালের ১৪ নভেম্বর অভিযুক্তদের প্রতিবেশী একই গ্রামের রহমান আলীর ছেলে রকিবুল ইসলাম সাজাপ্রপ্ত ওই দুই যুবকসহ ১২জনকে অভিযুক্ত করে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন, (বিশ^নাথ জিআর মামলা নং ২৩৫/২০১১ইং)।

এর পাঁচদিন পর আদালতের নির্দেশে ২০ নভেম্বর বিশ^নাথ থানায় সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়, (মামলা নং ২১)। মামলা দায়েরের একমাসের মাথায় ওই বছরের ২৭ ডিসেম্বর থানার তৎকালীন এসআই সালাহ উদ্দিন ১২জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন, (অভিযোগপত্র নং ২২)।

মামলার বাদী রকিবুল ইসলাম রায়ে সন্তুুষ্টি প্রকাশ করে বরেন, গত বুধবার অভিযুক্ত শহিদ ও সামছুল আত্মসমর্পন করলে আদালতের নির্দেশে তাদেরক জেল হাজতে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, আপিল মামলা খারিজ করে রায় পূনর্বহাল রাখা হয়েছে বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)