শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ ১৩ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমদ, রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা এবং চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৪৫৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৪৫ জন মোট ৮ হাজার ৫০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। চুয়েট ক্যাম্পাসে ‘ক’ গ্রুপের ৫০০০১-৫৭৪৫৫ এবং ‘খ’ গ্রুপের ৫৮৫০১-৫৯৫৪৫ রোল নম্বরধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেন। এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৪৫৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৪৫ জন মোট ৮ হাজার ৫০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। চুয়েট ক্যাম্পাসে ‘ক’ গ্রুপের ৫০০০১-৫৭৪৫৫ এবং ‘খ’ গ্রুপের ৫৮৫০১-৫৯৫৪৫ রোল নম্বরধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেন। চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ১৯৫ জন উপস্থিত ছিলেন। অন্যদিকে ২ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার ৫১.২ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি আসন, কুয়েটের ১০৬৫টি আসন এবং রুয়েটের ১২৩৫টি সবমিলিয়ে মোট ৩২০১টি আসনের বিপরীতে সর্বমোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। ভর্তি পরীক্ষাটি “ক” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং “খ” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং ‘খ’ গ্রুপে মোট ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, MCQ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২.৪৫ মি. থেকে ১.৪৫ মি. পর্যস্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের সাধারণ প্রকৌশল বিভাগের ভর্তি পরীক্ষা ১০০টি প্রশ্নে মোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য মুক্তহস্ত অঙ্কনে (ব্যবহারিক) অতিরিক্ত ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া কুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৬ হাজার ৯৬৩ জন এবং ‘খ’ গ্রুপে ৯৮৪ জন মোট ৭ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এবং রুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৮ জন মোট ৯ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। কুয়েট ক্যাম্পাসে ‘ক’ গ্রুপের ৬০০০১-৬৬৯৬৩ ও ‘খ’ গ্রুপের ৬৮৫০১-৬৯৪৮৪ এবং রুয়েট ক্যাম্পাসে ‘ক’ গ্রুপের ৭০০০১-৭৮১৯২ ও ‘খ’ গ্রুপের ৭৮৫০১-৭৯৫০৮ রোলধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেন।





আর্কাইভ