শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিএনপির সম্মেলনে শাহ আলম সভাপতি, দীপু সম্পাদক ও সাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিএনপির সম্মেলনে শাহ আলম সভাপতি, দীপু সম্পাদক ও সাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বিএনপির সম্মেলনে শাহ আলম সভাপতি, দীপু সম্পাদক ও সাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারকে ‘ব্যর্থ সরকার’ আখ্যা দিয়ে এ সরকারের দ্রুত পতন ঘটাতে সরকার পতন আন্দোলনে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ ১৩ নভেম্বর শনিবার আয়োজিত রাঙামাটি জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।
শনিবার সকালে রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে জেলা বিএনপির দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সাংস্কৃতিক ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে এ সরকারের অন্যায় অবিচার চরম আকারে পৌঁছেছে। যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, তাতে দেশের মানুষকে না খেয়ে থাকতে হবে। শেখ হাসিনার সরকার প্রতি পদে পদে ব্যর্থ। তাই ব্যর্থ সরকারের দ্রুত পতন ঘটাতে হবে। একই সঙ্গে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অহেতুক হয়রানি করছে। আগামী নির্বাচনের আগেই এই দুর্নীতিবাজ সরকারের পতন ঘটাতে হবে।
সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অপরাধ কি, জাতি তা জানতে চায়। কেন মিথ্যা মামলা দিয়ে তাদের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে ?
আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে দলের নেতাকর্মী সবাইকে প্রস্তুত থাকতে হবে।
জেলা বিএনপি সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সহ সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় বৌদ্ধ ধর্মবিষয়ক সম্পাদক কর্নেল মনিষ দেওয়ান প্রমুখ।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপুর সঞ্চলনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বিকালে দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি কাউন্সিলরদের ভোটে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান সভাপতি মো. শাহ আলম পুনর্নির্বাচিত হয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম শাকিল। এর আগে বিনাপ্রতিদ্বদ্ধিতায় সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় পার্টি নেতা বর্তমান বিএনপি নেতা দীপন তালুকদার দিপু।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)