শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » দৌলতপুরে জাতীয় পতাকা দিয়ে নির্বাচনী ক্যাম্প তৈরি করছেন নৌকা প্রার্থী সিরাজ
প্রথম পাতা » কুষ্টিয়া » দৌলতপুরে জাতীয় পতাকা দিয়ে নির্বাচনী ক্যাম্প তৈরি করছেন নৌকা প্রার্থী সিরাজ
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৌলতপুরে জাতীয় পতাকা দিয়ে নির্বাচনী ক্যাম্প তৈরি করছেন নৌকা প্রার্থী সিরাজ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচার প্রচারনায় রামকৃষ্ণপুর ইউনিয়নের একজন বিতর্কিত ও নানা অপকর্মের হোতা চেয়ারম্যান প্রার্থী সিরাজ মন্ডল জাতীয় পতাকার উপর নৌকার (আদলে) তোরণ নির্মান করার ঘটনায় দৌলতপুরে তোলপাড় শুরু হয়েছে। ইতিপূর্বে তিনি অবৈধ ডিস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সম্প্রতি তার গাড়িতে একাধিক ভারতীয় অবৈধ ফেনসিডিল পাওয়া গেলে তার বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়। বর্তমানে তিনি পুনরায় নৌকার কান্ডারী হয়ে দেশের জাতীয় পতাকা দিয়ে নৌকার ক্যাম্প তৈরি করে যাচ্ছেন। তার ভাবসাব দেখে মনে হচ্ছে আর কিছুদিন পর দেশের মানচিত্র বিক্রি করে খাবে। নির্বাচনী প্রচারণা ক্যাম্পের উপরে জাতীয় পতাকার উপর লিখে রেখেছেন সিরাজ মন্ডল কে নৌকা মার্কায় ভোট দিন।
বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে এলাকার সুধীজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজ মন্ডলের বিচার দাবি করেন। স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ২টার দিকে তোরণটি তৈরী করা হয় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকায়।
সারা বাংলাদেশের ন্যায় এ মাসের ২৮ নভেম্বর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩য় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে তারই প্রচার প্রচারনার অংশ হিসেবে ওই নৌকার আদলে তোরণ নির্মান করা হয়। নৌকার আদলে তোরণটির মাঝে লাল এবং দুপাশে সবুজ রঙে সৃজন করা হয়। জাতীয় পতাকার অনুকরণে নৌকা তৈরী করায় তখনই এলাকার অনেকে প্রতিবাদ জানায়। এতেও কর্ণপাত না করে নির্মানকারী কাজ শেষ করে। এলাকাবাসী বলে, এ ঘটনা মেনে নেওয়া যায় না। নৌকার তোরণ জাতীয় পতাকার আদলে করা হয়েছে কার নির্দেশে? তার বিচার চায় এলাকাবাসী। মনি ডেকোরেটরের নির্মানকারী নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারী জানান, চেয়ারম্যান প্রার্থী সিরাজ মন্ডলের নির্দেশ মতে তোরণের বিভিন্ন অংশে রঙের কাজ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নেট ঘেটে দেখেছি এমন কাজ অনেক হয়েছে তাই আমিও করেছি এবিষয়ে তিনি ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি নন।
রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, আমি বিষয়টি স্থানীয় লোকজনের মুখে শুনে অবাক হই। আমাদের মহান জাতীয় পতাকার আদলে নৌকার তোরণ নির্মান করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় পতাকা বিধিমালায় সুস্পষ্ট ভাবে বর্নিত আছে, “সর্বদা পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করিতে হইবে। পতাকা দ্বারা মোটরযান, রেলগাড়ী অথবা নৌযানের খোল, সম্মুখভাগ অথবা পশ্চাদভাগ কোন অবস্থাতেই আচ্ছাদিত করা যাইবে না। বাংলাদেশের পতাকা’ কোন কিছুর অচ্ছাদন হিসাবে ব্যবহার করা যাইবে না”।
এ বিষয়ে রিটার্নিং অফিসার খন্দকার সহিদুর রহমান বলেন, বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহীন আফরোজ খসরু বলেন, জাতীয় পতাকা নিয়ে যদি কোনো অবমাননার ঘটনা ঘটে তাহলে তার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।
স্থানীয় সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে বিষয়টি তদন্ত করে দেখা হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)