শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » টানা বৃষ্টিতে কালীগঞ্জের আখক্ষেতে ব্যপক ক্ষতি
প্রথম পাতা » কৃষি » টানা বৃষ্টিতে কালীগঞ্জের আখক্ষেতে ব্যপক ক্ষতি
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বৃষ্টিতে কালীগঞ্জের আখক্ষেতে ব্যপক ক্ষতি

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: অসময়ের বৃষ্টিতে শঙ্কার মুখে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন নিয়ে। ফলে নির্ধারিত দিনে উদ্বোধন হচ্ছে না। চলতি মাসের ৫ ও ৬ তারিখ ঘুর্ণিঝড় জোয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে মাঠঘাট তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় মোবারকগঞ্জ চিনিকল এলাকার দন্ডয়মান ও রোপনকৃত আখক্ষেত। এখনো অধিকাংশ আখক্ষেত পনির নিচে রয়েছে। যে সব জমি থেকে পানি সরে গেছে সেসব জমির মাটিও নরম রয়েছে। ফলে আগামী ২৪ ডিসেম্বর নির্ধারিত দিনে মিলটি উদ্বোধন করতে পারবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আখচাষিদের দাবি, পানি জমা জমিতে থেকে আখ কর্তন করলে পরবর্তি বছরে মুড়ি রাখা যাবে না। ফলে চরম ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। অন্যদিকে আখ পরিবহনের জন্য রাস্তা উপযোগী না হওয়া মিলে পৌছাতে খরচ বেশি পড়ে যাবে। মিল এলাকার গোবরডাঙ্গা গ্রামের আখচাষি আবদুস ছালাম মিন্টু জানান, চলতি মাড়াই মৌসুমে আমার ৯ বিঘা জমিতে দন্ডয়মান আখ রয়েছে। অসময়ের বৃষ্টি আমার সব আখের জমিই তলিয়ে যায়। বৃষ্টির এক সপ্তাহ পার হলে কোন ক্ষেতই আখ কাটার উপযোগী হয়নি। এখনো দুই সপ্তাহ পর দুই থেকে তিন বিঘা জমির আখ কেটে মিলে দেওয়া যাবে। ঘিঘাটি ইক্ষু ক্রয় কেন্দ্রের কৃষক হুমায়ুন কবির জানান, আমি চলতি বছর ছয় বিঘা জমিতে আখ রোপন করেছিলাম। অসময়ের বৃষ্টিতে আখের সব জমি এখন পানির নিচে। বৃষ্টির কারণে সব আখের চারা নষ্ট হয়ে গেছে। ফলে জমিতে জোঁ আসলে পুনরায় আমার আখ রোপন করতে হবে। মোবারকগঞ্জ চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু জানান, চাষিদের জমির আখ এখনো কাটার উপযোগী হয়নি। মিল ক্ষতিগ্রস্ত না হয় এবং আখচাষিরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিবেচনায় রেখে মিলের মাড়াই মৌসুমের উদ্বোধনের দাবি জানাচ্ছি। মোবারকগঞ্জ চিনিকলের ডিজিএম (সম্প্রসারণ) গৌতম কুমার মন্ডল জানান, আমরা মিল এলাকার চাষিদের জমি পরিদর্শন করেছি। অধিকাংশ জমি পানির নিচে রয়েছে। এই মুহুর্তে জমি থেকে আখ কাটলে মুড়ি আখের অনেক ক্ষতি হবে। আখচাষিদের দাবি, মুড়ি আখের স্বার্থে মিলটি কয়েকদিন দেরিতে মাড়াই শুরু করার জন্য অনুরোধ করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)