শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শীত উপেক্ষা করে চলছে প্রার্থীদের গণসংযোগ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শীত উপেক্ষা করে চলছে প্রার্থীদের গণসংযোগ
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শীত উপেক্ষা করে চলছে প্রার্থীদের গণসংযোগ

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আর মাত্র কয়েক দিন পরেই নওগাঁর আত্রাইয়ে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতিবারের মতো এবারের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে শীতকালে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গত কয়েক দিনের তীব্র শীত উপেক্ষা করে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রার্থী ও তার সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী ও তার সমর্থকরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পারকরছেন তারা। সব প্রার্থীরাই সাধ্যমতো চেষ্ঠা করে যাচ্ছেন।
উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটা গ্রামের চায়ের দোকান গুলোতে এখন সর্বত্র নির্বাচনী আমেজ। বিশেষ করে গ্রামের ছোট ছোট চায়ের দোকানে বেশ জমে আড্ডা দিচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।
এই নির্বাচনে প্রার্থীরা ইতোমধ্যে পোষ্টার, লিফলেটে ছেঁয়ে ফেলেছেন উপজেলার বিভিন্ন গ্রামের অলিগলি, মোড়ের রাস্তা-ঘাট, হাট বাজার, দোকান পাটের ছাউনির নিচে। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দঁড়ি দিয়ে টাঙ্গানো হয়েছে প্রার্থীদের প্রতিক সম্বলিত ছোট বড় পোষ্টার। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
এ যেন ভোটার ও প্রাথীদের মধ্যে এক অটুট বন্ধন। নিজের পছন্দের প্রতীক মন মতো বেঁছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি । জয়ের জন্য দোয়া চাইছেন প্রার্থীরা। চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ৮টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র পার্থীরা।

মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। সাথে প্রাচীন ইতিহাস লোক সাহিত্য আর সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছে এ উপজেলাকে।

কৃষিনির্ভর এ অঞ্চলে গুরুত্ব বাড়িয়েছে নবনির্মিত আত্রাই সেতু। ২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এ উপজেলা ৮টি ইউনিয়ন গঠিত। উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭শত ২০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪ শত ১ জন।

উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবিকা শামসুন নাহার রনি বলেন, আমি সবার সহযোগিতায় ইউনিয়ন বাসীর স্বপ্নময় সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনে নিজেকে উৎস্বর্গ করে দিতে চাই। আমি নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সর্বপরি সকলের সহযোগিতায় ১নং শাহাগোলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।
উপজেলার কালিকাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন বলেন, এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশি। তাই তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সর্বপরি সকলের সহযোগিতায় কালিকাপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।
শাহাগোলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদ বলেন, ইউনিয়ন বাসীর উন্নয়নের জন্য আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছি। মহামারি করোনাসহ বিভিন্ন দুর্যোগে অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে তিনি কাজ করবেন। তিনি আরো বলেন, এই নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।

উপজেলার সচেতন মহল মনেকরছেন, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থীকে বেঁছে নেবেন প্রতীক দেখে নয় এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)