শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা » সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রথম পাতা » খেলা » সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

--- গোললাইন থেকে বল ফিরে আসলো। দুই দুই বার ফিরে আসলো বারপোস্টে লেগে। বল জালে জড়িয়েও গোল পাওয়া গেল না ফাউলের কারণে। মনে হচ্ছিল ভাগ্যই যেন বিরূপ হয়ে উঠছিল বাংলাদেশের জন্য। তবে শেষ পর্যন্ত ডেডলক ভাঙতে পেরেছে মারিয়া-মনিকারা। তাতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে সমর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা।
বুধবার সন্ধ্যায় কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের একমাত্র গোলটি আসে আনাই মোগনির পা থেকে।
এর আগে এই ভারতকে এই একই ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। সেদিন ম্যাচের প্রায় শুরুতে গোল পেলেও এদিন অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত।
সবচেয়ে বড় কথা পুরো আসরে একটি গোলও হজম করেনি বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে গোল দিতে পেরেছে ২০টি। পুরো আসর জুড়েই দাপট দেখিয়ে শিরপা ঘরে তুলে নেয় মারিয়ারা।
কার্যত এদিন ম্যাচের প্রথম পাঁচ মিনিটই কিছুটা ভালো খেলতে পেরেছে ভারত। তখন পর্যন্ত ম্যাচ গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এরপর বাকি গল্পের পুরোটাই লাল-সবুজ জার্সিধারীদের। একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই খেলতে থাকে দলটি।
তবে একের পর এক চেষ্টা করেও গোল পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা। অ্যাটাকিং থার্ডে দুর্বলতা থাকলেও ভারতীয় রক্ষণও ছিল দেখার মতো। জমাট রক্ষণে তহুরাদের প্রায় আটকে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।
এদিন ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষকের ভুলে প্রায় গোল পেয়ে গিয়েছিল বাংলাদেশ। মারিয়া মান্ডার শট ধরতে গিয়ে গুবলেট করে ফেলেন ভারতীয় গোলরক্ষক আনশিকা। আলগা বল পেয়ে যান তহুরা। তার গড়ানো শট একেবারে গোললাইন থেকে ঠেকান নির্মলা দেবী।
২৫তম মিনিটে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। এবারও দূরপাল্লার শট। বল ধরতে গিয়ে ভুল করে ফেলেন ভারতীয় গোলরক্ষক। তার বাধা পেরুলেও বারপোস্টে লেগে ফিরে আসে আনাইর শট।
দ্বিতীয়ার্ধেই শুরুতেও বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। এবার তহুরার শট। যদিও রেফারি অফসাইড ধরেছিলেন। তবে রিপ্লেতে দেখা গিয়েছে অনসাইডেই ছিলেন এ ফরোয়ার্ড। ১০ মিনিট পর আনাই মোগিনির ক্রস থেকে ভালো হেড নিয়েছিলেন সামসুন্নাহার। লক্ষ্যে থাকলে তখনই এগিয়ে যেতে পারতো তারা।
৬৩তম মিনিটে সুযোগ ছিল ভারতেরও। তবে লিন্ডা কমের হেড লাফিয়ে সহজেই লুফে নেন রূপনা চাকমা। ১১ মিনিট পর দূর থেকে চেষ্টা করেছিলেন মারিয়া। তবে লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে বল জালে জড়ায়। তবে জটলায় ফাউলের কারণে গোল পায়নি বাংলাদেশ।
অবশেষে ৮০তম মিনিটে ভাগ্য সঙ্গ দেয় বাংলাদেশের। দুর্দান্ত এক গোল পায় বাংলাদেশ। প্রায় ৪০ গজ দূর থেকে ভারতীয় গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন আনাই মোগিনি। উল্লাসে মাতে বাংলাদেশ।
এগিয়ে গিয়েও থেমে থাকেনি বাংলাদেশের মেয়েরা। ব্যবধান বাড়ানোর চেষ্টায় মাতে। তবে আর গোল হয়নি। শেষ পর্যন্ত আনাইর গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।





খেলা এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)